Jeremiah 37:9 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
মাবুদ এই কথা বলেন, তোমরা এই কথা বলে নিজেদের প্রাণকে প্রবঞ্চনা করো না যে, কল্দীয়েরা আমাদের কাছ থেকে অবশ্য চলে যাবে; কেননা তারা যাবে না।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
“সদাপ্রভু এই কথা বলেন, তোমরা এই কথা বলে নিজেদের ঠকিয়ো না, ‘ব্যাবিলনীয়েরা নিশ্চয়ই আমাদের ছেড়ে চলে যাবে।’ না, তারা যাবে না!
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
সদাপ্রভু এই কথা কহেন, তোমরা এই কথা বলিয়া আপনাদের প্রাণকে বঞ্চনা করিও না যে, কল্দীয়েরা আমাদের নিকট হইতে অবশ্য চলিয়া যাইবে; কেননা তাহারা চলিয়া যাইবে না।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
সদাপ্রভু এই কথা কহেন, তোমরা এই কথা বলিয়া আপনাদের প্রাণকে বঞ্চনা করিও না যে, কল্দীয়েরা আমাদের নিকট হইতে অবশ্য চলিয়া যাইবে; কেননা তাহারা চলিয়া যাইবে না।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
“ ‘তোমরা এই কথা ভেবে নিজেদের ঠকিয়ো না যে, বাবিলীয়েরা অবশ্যই তোমাদের ছেড়ে চলে যাবে। না, তারা যাবে না।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
“ ‘তোমরা এই কথা ভেবে নিজেদের ঠকিয়ো না যে, ব্যাবিলনীয়রা অবশ্যই তোমাদের ছেড়ে চলে যাবে। না, তারা যাবে না।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তাই, আমি প্রভু পরমেশ্বর তোমাকে সাবধান করে দিচ্ছি যে, ব্যাবিলনীয়রা আর ফিরে আসবে না ভেবে নিজেকে প্রতারিত করো না, তারা ফিরে আসবেই।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
প্রভু এরপর যা বললেন: ‘জেরুশালেমের লোকরা, তোমরা নিজেরাই নিজেদের বোকা বানিও না| নিজেদের একথা বলো না, “বাবিলের সৈন্যরা নিশ্চিত ভাবে আমাদের একলা ছেড়ে চলে যাবে|” তারা তা করবে না|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
সদাপ্রভু এই কথা বলেন, তোমরা এই কথা ভেবে নিজেদের ঠকিয়ো না যে, কলদীয়েরা অবশ্যই তোমাদের ছেড়ে চলে যাবে। কারণ তারা যাবে না।