Jeremiah 38:1 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর মত্তনের পুত্র শফটিয়, পশ্‌হূরের পুত্র গদলিয়, শেলিমিয়ের পুত্র যিহূখল ও মল্কিয়ের পুত্র পশহূর শুনতে পেল যে, ইয়ারমিয়া সমস্ত লোকের কাছে এসব কালাম বলেছেন,
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
যিরমিয় সব লোকের কাছে যে কথা বলছিলেন, তা মত্তনের পুত্র শফটিয়, পশ্‌হূরের পুত্র গদলিয়, শেলেমিয়ের পুত্র যিহূখল ও মল্কিয়ের পুত্র পশ্‌হূর শুনল। তিনি বলছিলেন,
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর মত্তনের পুত্র শফটিয়, পশ্‌হূরের পুত্র গদলিয়, শেলিমিয়ের পুত্র যিহূখল ও মল্কিয়ের পুত্র পশ্‌হূর শুনিল, যে সমস্ত লোকের নিকটে যিরমিয় এই সকল বাক্য বলিলেন, যথা,
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর মত্তনের পুত্র শফটিয়, পশ্‌হূরের পুত্র গদলিয়, শেলিমিয়ের পুত্র যিহূখল ও মল্কিয়ের পুত্র পশ্‌হূর শুনিল, যে সমস্ত লোকের নিকটে যিরমিয় এই সকল বাক্য বলিলেন,
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
যিরমিয় যখন সমস্ত লোকদের কাছে কথা বলছিলেন তখন মত্তনের ছেলে শফটিয়, পশ্‌হূরের ছেলে গদলিয়, শেলিমিয়ের ছেলে যিহূখল ও মল্কিয়ের ছেলে পশ্‌হূর তা শুনল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
ইয়ারমিয়া যখন সমস্ত লোকদের কাছে কথা বলছিলেন তখন মত্তনের ছেলে শফটিয়, পশ্‌হূরের ছেলে গদলিয়, শেলিমিয়ার ছেলে যিহূখল ও মল্কিয়ের ছেলে পশ্‌হূর তা শুনল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
মত্তনের পুত্র শফটিয়, পশহুরের পুত্র গদলিয়, শেলিমিয়ের পুত্র যেহুকল এবং মল্কিয়ের পুত্র পশহুর শুনতে পেল যে আমি লোকদের বলেছি,
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
যিরমিয় যে বার্তাগুলি প্রচার করেছিল সেগুলি রাজার কয়েকজন সভাপরিষদরা শুনতে পেয়েছিলেন| তাঁরা হলেন: মৎতনের পুত্র শফটিয়, পশ্হূরের পুত্র গদলিয়, শেলিমিয়ের পুত্র যিহূখল এবং মল্কিয়ের পুত্র পশ্হূর| যিরমিয় সমস্ত লোকদের এই বাণী বলেছিল:
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
মত্তনের ছেলে শফটিয়, পশহূরের ছেলে গদলিয়, শেলিমিয়ের ছেলে যিহূখল ও মল্কিয়ের ছেলে পশহূর শুনল যে, সমস্ত লোকদের কাছে যিরমিয় ঘোষণা করছিলেন। তিনি বলছিলেন,