Jeremiah 38:10 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তখন বাদশাহ্‌ ইথিওপীয় এবদ-মেলককে হুকুম করলেন, তুমি এই স্থান থেকে ত্রিশ জন পুরুষকে সঙ্গে নিয়ে গিয়ে ইয়ারমিয়া নবী বেঁচে থাকতে থাকতে তাঁকে কুয়া থেকে তুলে আন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
রাজা তখন কূশীয় এবদ-মেলককে আদেশ দিলেন, “এখান থেকে তোমার সঙ্গে ত্রিশজন লোককে নিয়ে যাও এবং ভাববাদী যিরমিয়কে, তাঁর মৃত্যুর পূর্বেই কুয়ো থেকে তুলে বের করো।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তখন রাজা কূশীয় এবদ-মেলককে আজ্ঞা করিলেন, তুমি এই স্থান হইতে ত্রিশ জন পুরুষকে সঙ্গে লইয়া গিয়া যিরমিয় ভাববাদী না মরিতে মরিতে তাঁহাকে কূপ হইতে উত্তোলন কর।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তখন রাজা কূশীয় এবদ-মেলককে আজ্ঞা করিলেন, তুমি এই স্থান হইতে ত্রিশ জন পুরুষকে সঙ্গে লইয়া গিয়া যিরমিয় ভাববাদী না মরিতে মরিতে তাঁহাকে কূপ হইতে উত্তোলন কর।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তখন রাজা কূশীয় এবদ-মেলককে এই আদেশ দিলেন, “তুমি এখান থেকে ত্রিশজন লোক সংগে নাও এবং নবী যিরমিয়কে তুলে আন যেন তিনি মারা না যান।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তখন বাদশাহ্‌ ইথিওপীয় এবদ-মেলককে এই হুকুম দিলেন, “তুমি এখান থেকে ত্রিশজন লোক সংগে নাও এবং নবী ইয়ারমিয়াকে তুলে আন যেন তিনি মারা না যান।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
রাজা তখন এবদমেলককে তিনজন লোক সঙ্গে নিয়ে মরবার আগেই আমাকে কূপ থেকে উদ্ধার করার আদেশ দিলেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তখন রাজা সিদিকিয় এবদ-মেলককে আদেশ দিয়েছিল, “এবদ-মেলক রাজপ্রাসাদ থেকে তিন জনকে সঙ্গে করে নিয়ে যাও এবং জলাধার থেকে যিরমিয়কে সে মরে যাবার আগে তুলে নাও|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তখন রাজা কূশীয় এবদ-মেলককে আদেশ দিলেন, “এখান থেকে ত্রিশজন লোক সঙ্গে নাও এবং ভাববাদী যিরমিয়কে, তাঁর মৃত্যুর আগে তুলে আন।”