Jeremiah 38:12 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর ইথিওপীয় এবদ-মেলক ইয়ারমিয়াকে বললো, এই পুরানো কাপড় ও পুরানো নেকড়াগুলো আপনার বগলে দড়ির নিচে দিন। ইয়ারমিয়া তা করলেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
কূশীয় এবদ-মেলক যিরমিয়কে বললেন, “এসব পুরোনো ন্যাকড়া ও ছেঁড়া কাপড় আপনার বগলে দিন, তা দড়ির যন্ত্রণা থেকে আপনাকে রক্ষা করবে।” যিরমিয় তাই করলেন,
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর কূশীয় এবদ-মেলক যিরমিয়কে কহিল, এই জীর্ণবস্ত্র ও জীর্ণনেকড়াগুলা আপনার বগলে রজ্জুর নীচে দিউন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর কূশীয় এবদ-মেলক যিরমিয়কে কহিল, এই জীর্ণবস্ত্র ও জীর্ণ নেকড়াগুলি আপনার বগলে রজ্জুর নিচে দিউন। যিরমিয় তাহা করিলেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
কূশীয় এবদ-মেলক যিরমিয়কে বললেন, “এই পুরানো ও ছেঁড়া কাপড়গুলো আপনি আপনার বগলে দিন যাতে আপনি দড়িতে ব্যথা না পান।” যিরমিয় তা-ই করলেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
ইথিওপীয় এবদ-মেলক ইয়ারমিয়াকে বললেন, “এই পুরানো ও ছেঁড়া কাপড়গুলো আপনি আপনার বগলে দিন যাতে আপনি দড়িতে ব্যথা না পান।” ইয়ারমিয়া তা-ই করলেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
সে ঐ কাপড়গুলো আমার বগলে ভাল করে লাগিয়ে নিতে বলল, যাতে দড়িতে আমার ব্যথা না লাগে। আমি তাই করলাম।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
যিরমিয়র উদ্দেশ্যে বলল, “যিরমিয় এই জীর্ণ বস্ত্রখণ্ডগুলি তুমি তোমার কাঁধের নীচে ভাল করে জড়িয়ে নাও| আমরা যখন দড়ির সাহায্যে তোমায় টেনে তুলব তখন ঐ বস্ত্রখণ্ডগুলি দড়ির আঘাত থেকে তোমায় রক্ষা করবে|” এবদ-মেলকের কথা মতোই যিরমিয় বস্ত্রখণ্ডগুলি বাহুতে জড়িয়ে নিল|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
কূশীয় এবদ-মেলক যিরমিয়কে বলল, “এই পুরানো ও ছেঁড়া কাপড়গুলি আপনি আপনার বগলের নিচে দিন।” যিরমিয় তাই করলেন।