Jeremiah 38:13 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর ওরা ঐ দড়ি ধরে টেনে কুয়া থেকে তাঁকে তুললো; এবং ইয়ারমিয়া রক্ষীদের প্রাঙ্গণে থাকলেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
আর তারা সেই দড়ির সাহায্যে যিরমিয়কে টেনে কুয়োর বাইরে তুলে আনলেন। যিরমিয় রক্ষীদের প্রাঙ্গণে থেকে গেলেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
যিরমিয় তাহা করিলেন। আর উহারা ঐ রজ্জু ধরিয়া টানিয়া কূপ হইতে তাঁহাকে তুলিল; এবং যিরমিয় রক্ষীদের প্রাঙ্গণে থাকিলেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর উহারা ঐ রজ্জু ধরিয়া টানিয়া কূপ হইতে তাঁহাকে তুলিল; এবং যিরমিয় রক্ষীদের প্রাঙ্গণে থাকিলেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তখন তারা দড়ি দিয়ে তাঁকে টেনে সেই কূয়া থেকে তুলে আনল। এর পর যিরমিয় পাহারাদারদের উঠানেই রইলেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তখন তারা দড়ি দিয়ে তাঁকে টেনে সেই কূয়া থেকে তুলে আনল। এর পর ইয়ারমিয়া পাহারাদারদের উঠানেই রইলেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
এবার তারা আমাকে টেনে তুলল। তারপর আমাকে প্রাসাদ প্রাঙ্গণেই রাখা হল।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তারপর তারা তাকে দড়িগুলো দিয়ে টেনে তুলল এবং জলাধারের থেকে বাইরে আনল| যিরমিয়কে আবার রক্ষীদের অধীনে উঠোনে রেখে দেওয়া হয়েছিল|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তখন তারা দড়ি ধরে টেনে তাঁকে সেই কুয়ো থেকে তুলে আনল। যিরমিয় পাহারাদারদের উঠানে থাকলেন।