Jeremiah 38:14 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
পরে বাদশাহ্‌ সিদিকিয় লোক পাঠিয়ে ইয়ারমিয়া নবীকে মাবুদের বায়তুল-মোকাদ্দসের তৃতীয় প্রবেশ-স্থানে নিজের কাছে আনালেন; আর বাদশাহ্‌ ইয়ারমিয়াকে বললেন; আমি আপনাকে একটি কথা জিজ্ঞাসা করি, আমার কাছে কিছুই গোপন করবেন না।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তারপর রাজা সিদিকিয়, ভাববাদী যিরমিয়ের কাছে লোক পাঠালেন এবং তাঁকে সদাপ্রভুর মন্দিরের তৃতীয় প্রবেশপথে ডেকে আনলেন। রাজা যিরমিয়কে বললেন, “আমি আপনার কাছে কিছু জিজ্ঞাসা করতে চাই। আমার কাছ থেকে কোনো কিছু লুকাবেন না।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
পরে সিদিকিয় রাজা লোক পাঠাইয়া যিরমিয় ভাববাদীকে সদাপ্রভুর গৃহের তৃতীয় প্রবেশ-স্থানে আপনার নিকটে আনাইলেন; আর রাজা যিরমিয়কে কহিলেন, আমি আপনাকে একটী কথা জিজ্ঞাসা করি, আমার কাছে কিছুই গোপন করিবেন না।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
পরে সিদিকিয় রাজা লোক পাঠাইয়া যিরমিয় ভাববাদীকে সদাপ্রভুর গৃহের তৃতীয় প্রবেশস্থানে আপনার নিকটে আনাইলেন; আর রাজা যিরমিয়কে কহিলেন; আমি আপনাকে একটি কথা জিজ্ঞাসা করি, আমার কাছে কিছুই গোপন করিবেন না।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তারপর রাজা সিদিকিয় লোক পাঠিয়ে নবী যিরমিয়কে সদাপ্রভুর ঘরে ঢুকবার তৃতীয় স্থানে ডেকে আনলেন। রাজা যিরমিয়কে বললেন, “আমি আপনাকে একটা কথা জিজ্ঞাসা করব, আমার কাছ থেকে কিছুই লুকাবেন না।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তারপর বাদশাহ্‌ সিদিকিয় লোক পাঠিয়ে নবী ইয়ারমিয়াকে মাবুদের ঘরে ঢুকবার তৃতীয় স্থানে ডেকে আনলেন। বাদশাহ্‌ ইয়ারমিয়াকে বললেন, “আমি আপনাকে একটা কথা জিজ্ঞাসা করব, আমার কাছ থেকে কিছুই লুকাবেন না।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
রাজা সিদিকিয় আবার একদিন যিরমিয়কে ডেকে পাঠালেন এবং প্রভু পরমেশ্বরের মন্দিরের তৃতীয় প্রবেশ পথে তাঁকে নিজের কাছে আনালেন। যিরমিয়কে রাজা বললেন, আমি তোমাকে একটি কথা জিজ্ঞাসা করব। আমি চাই, তুমি কোন কিছু গোপন করবে না, সব সত্য বলবে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
রাজা সিদিকিয় ভাববাদী যিরমিয়কে তার কাছে নিয়ে আসার জন্য একজনকে পাঠাল| যিরমিয়কে প্রভুর মন্দিরের তৃতীয় প্রবেশ পথে আনা হয়েছিল| রাজা বললেন, “যিরমিয় আমি তোমাকে কয়েকটি কথা জিজ্ঞেস করব| তুমি কিন্তু আমার কাছে কোন কিছু লুকোবে না, সব কথা আমাকে খোলাখুলি বলবে|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তারপর রাজা সিদিকিয় লোক পাঠিয়ে ভাববাদী যিরমিয়কে সদাপ্রভুর গৃহের তৃতীয় প্রবেশপথে ডেকে আনলেন। রাজা যিরমিয়কে বললেন, “আমি আপনাকে কিছু জিজ্ঞাসা করতে চাই। আমার কাছ থেকে কিছুই লুকাবেন না।”