Jeremiah 38:15 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
ইয়ারমিয়া সিদিকিয়কে বললেন, আমি যদি আপনাকে তা জানাই, তবে আপনি কি আমাকে নিশ্চয়ই হত্যা করবেন না? আর আমি যদি আপনাকে পরামর্শ দিই, আপনি আমার কথায় কান দিবেন না।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
যিরমিয় সিদিকিয়কে বললেন, “আমি যদি আপনাকে উত্তর দিই, আপনি কি আমাকে হত্যা করবেন না? আমি যদিও আপনাকে পরামর্শ দিই, আপনি আমার কথা শুনবেন না।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
যিরমিয় সিদিকিয়কে কহিলেন, আমি যদি আপনাকে তাহা জানাই, তবে আপনি কি আমাকে নিশ্চয়ই বধ করিবেন না? আর আমি যদি আপনাকে পরামর্শ দিই, আপনি আমার কথায় কর্ণপাত করিবেন না।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
যিরমিয় সিদিকিয়কে কহিলেন, আমি যদি আপনাকে তাহা জানাই, তবে আপনি কি আমাকে নিশ্চয়ই বধ করিবেন না? আর আমি যদি আপনাকে পরামর্শ দিই, আপনি আমার কথায় কর্ণপাত করিবেন না।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তখন যিরমিয় সিদিকিয়কে বললেন, “আমি যদি আপনাকে বলি তবে তো আপনি আমাকে মেরে ফেলবেন। আর আমি যদি আপনাকে পরামর্শ দিই তবে আপনি আমার কথা শুনবেন না।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তখন ইয়ারমিয়া সিদিকিয়কে বললেন, “আমি যদি আপনাকে বলি তবে তো আপনি আমাকে হত্যা করবেন। আর আমি যদি আপনাকে পরামর্শ দিই তবে আপনি আমার কথা শুনবেন না।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
আমি বললাম, মহারাজ, যদি আমি সত্য কথা বলি, তাহলে আপনি আমার মৃত্যুদণ্ড দেবেন। আর, আমি যদি আপনাকে সুপরামর্শ দিই, তাতে আপনি কানই দেবেন না।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
যিরমিয় সিদিকিয়কে বলল: “আমি যদি আপনার কথার উত্তর দিই, আপনি হয়ত আমায় মেরে ফেলবেন| আমি যদি আপনাকে উপদেশও দিই, আপনি আমার কথা শুনবেন না|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তখন যিরমিয় সিদিকিয়কে বললেন, “আমি যদি আপনাকে উত্তর দিই, আপনি কি আমাকে হত্যা করবেন না? আর আমি যদি আপনাকে পরামর্শ দিই, তবে আপনি আমার কথা শুনবেন না।”