Jeremiah 38:16 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
বাদশাহ্ সিদিকিয় গোপনে ইয়ারমিয়ার কাছে শপথ করে বললেন, আমাদের এই জীবাত্মার নির্মাতা জীবন্ত মাবুদের কসম, আমি আপনাকে হত্যা করবো না এবং আপনার প্রাণনাশ করবার জন্য যারা চেষ্টা করছে তাদের হাতে আপনাকে তুলে দেব না।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
কিন্তু রাজা সিদিকিয় গোপনে যিরমিয়ের কাছে এই শপথ করলেন, “যিনি আমাদের শ্বাসবায়ু দিয়েছেন, সেই জীবন্ত সদাপ্রভুর দিব্যি, আমি আপনাকে হত্যা করব না বা যারা আপনার প্রাণনাশ করতে চায়, তাদের হাতেও আপনাকে সমর্পণ করব না।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
সিদিকিয় রাজা গোপনে যিরমিয়ের কাছে শপথ করিয়া কহিলেন, আমাদের এই জীবাত্মার নির্ম্মাতা জীবন্ত সদাপ্রভুর দিব্য, আমি আপনাকে বধ করিব না, এবং আপনার প্রাণনাশার্থে সচেষ্ট এই লোকদের হস্তে আপনাকে সমর্পণ করিব না।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
সিদিকিয় রাজা গোপনে যিরমিয়ের কাছে শপথ করিয়া কহিলেন, আমাদের এই জীবাত্মার নির্মাতা জীবন্ত সদাপ্রভুর দিব্য, আমি আপনাকে বধ করিব না, এবং আপনার প্রাণনাশার্থে সচেষ্ট এই লোকদের হস্তে আপনাকে সমর্পণ করিব না।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
এতে রাজা সিদিকিয় গোপনে যিরমিয়ের কাছে শপথ করে বললেন, “যিনি আমাদের শ্বাসবায়ু দিয়েছেন সেই জীবন্ত সদাপ্রভুর দিব্য যে, আমি আপনাকে মেরে ফেলব না বা যারা আপনাকে মেরে ফেলতে চাইছে তাদের হাতেও আপনাকে তুলে দেব না।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
এতে বাদশাহ্ সিদিকিয় গোপনে ইয়ারমিয়ার কাছে কসম খেয়ে বললেন, “যিনি আমাদের শ্বাসবায়ু দিয়েছেন সেই আল্লাহ্র কসম যে, আমি আপনাকে হত্যা করব না বা যারা আপনাকে হত্যা করতে চাইছে তাদের হাতেও আপনাকে তুলে দেব না।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তখন রাজা সিদিকিয় গোপনে আমার কাছে প্রতিজ্ঞা করে বললেন, যিনি আমাদের এই জীবন দান করেছেন, আমি সেই জাগ্রত প্রভু পরমেশ্বরের নামে শপথ করে বলছি, আমি তোমাকে মৃত্যুদণ্ড দেব না, অথবা যারা তোমাকে হত্যা করতে চায়, তাদের হাতেও তোমাকে তুলে দেব না।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
কিন্তু রাজা সিদিকিয় গোপনে এই বলে যিরমিয়র কাছে একটি প্রতিশ্রুতি করলেন, “যিরমিয়, প্রভু হচ্ছেন সেই জন যিনি আমাদের জীবনের রুটি দেন| আমি প্রভুর নামে শপথ করছি, আমি তোমায় মেরে ফেলব না এবং যারা তোমায় মারতে চায় সেই কর্মচারীদের হাতেও তুলে দেব না|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
এতে রাজা সিদিকিয় গোপনে যিরমিয়ের কাছে শপথ করে বললেন, “জীবন্ত সদাপ্রভুর দিব্যি, যিনি আমাদের সৃষ্টি করেছেন, আমি আপনাকে হত্যা করব না বা আপনাকে তাদের হাতে সমর্পণ করব না, যারা আপনার প্রাণের খোঁজ করছে।”