Jeremiah 38:18 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
কিন্তু যদি ব্যাবিলনের বাদশাহ্র কর্মকর্তাদের কাছে না যাও, তবে এই নগর কল্দীয়দের হাতে তুলে দেওয়া হবে এবং তারা তা আগুনে পুড়িয়ে দেবে, আর তুমিও তাদের হাত থেকে রক্ষা পাবে না।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
কিন্তু যদি তুমি ব্যাবিলনের রাজার কর্মাধ্যক্ষদের কাছে আত্মসমর্পণ না করো, এই নগর ব্যাবিলনীয়দের হাতে সমর্পিত হবে ও তারা এই নগর আগুনে পুড়িয়ে দেবে। আপনি নিজেও তাদের হাত থেকে বাঁচতে পারবেন না।’ ”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
কিন্তু যদি বাবিল-রাজের প্রধানবর্গের নিকটে না যাও, তবে এই নগর কল্দীয়দের হস্তে সমর্পিত হইবে, এবং তাহারা ইহা আগুনে পোড়াইয়া দিবে, আর তুমিও তাহাদের হস্ত হইতে উত্তীর্ণ হইবে না।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
কিন্তু যদি বাবিল-রাজের প্রধানবর্গের নিকটে না যাও, তবে এই নগর কল্দীয়দের হস্তে সমর্পিত হইবে, এবং তাহারা ইহা আগুনে পোড়াইয়া দিবে, আর তুমিও তাহাদের হস্ত হইতে উত্তীর্ণ হইবে না।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
কিন্তু যদি বাবিলের রাজার সেনাপতিদের কাছে হার স্বীকার না কর তবে এই শহর বাবিলীয়দের হাতে তুলে দেওয়া হবে এবং তারা এটা পুড়িয়ে দেবে; আর তুমি নিজেও তাদের হাত থেকে রক্ষা পাবে না।’ ”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
কিন্তু যদি ব্যাবিলনের বাদশাহ্র সেনাপতিদের কাছে হার স্বীকার না কর তবে এই শহর ব্যাবিলনীয়দের হাতে তুলে দেওয়া হবে এবং তারা এটা পুড়িয়ে দেবে; আর তুমি নিজেও তাদের হাত থেকে রক্ষা পাবে না।’ ”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
কিন্তু তা যদি না করেন, তাহলে এই নগরী ব্যাবিলনীয়দের হাতে তুলে দেওয়া হবে, তারা নগরী পুড়িয়ে দেবে, আপনিও তাদের হাত থেকে রেহাই পাবেন না।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
কিন্তু যদি আপনি আত্মসমর্পণ না করেন, বাবিলীয় সৈন্যদল জেরুশালেমকে পুড়িয়ে ছাই করে দেবে এবং আপনি তাদের দ্বারা বন্দী হবেন|’”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
কিন্তু যদি বাবিলের রাজার সেনাপ্রধানদের কাছে না যাও, তবে এই শহর কলদীয়দের হাতে সমর্পিত হবে। তারা এটি পুড়িয়ে দেবে এবং আর তুমি নিজেও তাদের হাত থেকে রেহাই পাবে না’।”