Jeremiah 38:19 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
সিদিকিয় বাদশাহ্ ইয়ারমিয়াকে বললেন, যে ইহুদীরা কল্দীয়দের পক্ষে গেছে, তাদেরকে আমি ভয় করি; কি জানি, আমাকে তাদের হাতে তুলে দেওয়া হবে, আর তারা আমাকে অপমান করবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
রাজা সিদিকিয় যিরমিয়কে বললেন, “আমি সেই ইহুদিদের ভয় পাই, যারা ব্যাবিলনীয়দের পক্ষে যোগ দিয়েছে, কারণ ব্যাবিলনীয়েরা হয়তো আমাকে তাদের হাতে সমর্পণ করবে ও তারা আমার প্রতি দুর্ব্যবহার করবে।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
সিদিকিয় রাজা যিরমিয়কে কহিলেন, যে যিহূদীরা কল্দীয়দের পক্ষে গিয়াছে, তাহাদিগকে আমি ভয় করি; কি জানি, আমি তাহাদের হস্তে সমর্পিত হইব, আর তাহারা আমার অপমান করিবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
সিদিকিয় রাজা যিরমিয়কে কহিলেন, যে যিহূদীরা কল্দীয়দের পক্ষে গিয়াছে, তাহাদিগকে আমি ভয় করি; কি জানি, আমি তাহাদের হস্তে সমর্পিত হইব, আর তাহারা আমার অপমান করিবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
রাজা সিদিকিয় তখন যিরমিয়কে বললেন, “যে সব যিহূদী বাবিলীয়দের কাছে গেছে আমি তাদের ভয় করি, কারণ বাবিলীয়েরা হয়তো আমাকে তাদের হাতে তুলে দেবে আর তারা আমার সংগে খারাপ ব্যবহার করবে।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
বাদশাহ্ সিদিকিয় তখন ইয়ারমিয়াকে বললেন, “যে সব ইহুদী ব্যাবিলনীয়দের কাছে গেছে আমি তাদের ভয় করি, কারণ ব্যাবিলনীয়রা হয়তো আমাকে তাদের হাতে তুলে দেবে আর তারা আমার সংগে খারাপ ব্যবহার করবে।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
রাজা বললেন, যে সব ইসরায়েলী ব্যাবিলনীয়দের পক্ষে যোগ দিয়েছিল, তাদের আমি ভয় করি। হয়তো তাদেরই হাতে আমাকে তুলে দেওয়া হবে। তারা আমার উপর অকথ্য অত্যাচার করবে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
কিন্তু রাজা সিদিকিয় যিরমিয়কে বললেন, “কিন্তু আমি ভয় পাচ্ছি যিহূদার সেই সমস্ত লোকদের যারা ইতিমধ্যেই বাবিলের পক্ষ নিয়েছে| আমি ভীত কারণ বাবিলের সৈন্যরা আমাকে ধরে নিয়ে গিয়ে যিহূদার ঐ মানুষগুলোর হাতে তুলে দেবে| তারা আমার ওপর নিদারুণ অত্যাচার চালাবে|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
রাজা সিদিকিয় তখন যিরমিয়কে বললেন, “যে সব যিহূদী কলদীয়দের পক্ষে গেছে, আমি তাদের ভয় করি, কারণ হয়তো আমি তাদের হাতে সমর্পিত হবো, আর তারা আমার সঙ্গে খারাপ ব্যবহার করবে।”