Jeremiah 38:20 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
ইয়ারমিয়া বললেন, আপনাকে তাদের হাতে তুলে দেওয়া হবে না; আরজ করি, আমি আপনাকে যা বলি, সেই বিষয়ে আপনি মাবুদের কথা মান্য করুন; তাতে আপনার মঙ্গল হবে, আপনার প্রাণ বাঁচবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
উত্তরে যিরমিয় বললেন, “তারা আপনাকে সমর্পণ করবে না। আমি আপনাকে যা বলি, তা পালন করে আপনি সদাপ্রভুর আদেশ মান্য করুন। তাহলে আপনার মঙ্গল হবে ও আপনার প্রাণরক্ষা পাবে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
যিরমিয় কহিলেন, আপনি সমর্পিত হইবেন না; বিনয় করি, আমি আপনাকে যাহা বলি, সে বিষয়ে আপনি সদাপ্রভুর বাক্য মান্য করুন; তাহাতে আপনার মঙ্গল হইবে, আপনার প্রাণ বাঁচিবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
যিরমিয় কহিলেন, আপনি সমর্পিত হইবেন না; বিনয় করি, আমি আপনাকে যাহা বলি, সেই বিষয়ে আপনি সদাপ্রভুর বাক্য মান্য করুন; তাহাতে আপনার মঙ্গল হইবে, আপনার প্রাণ বাঁচিবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
উত্তরে যিরমিয় বললেন, “তারা আপনাকে তুলে দেবে না। আমি আপনাকে যা বলি তা করে সদাপ্রভুর বাধ্য হন। তাহলে আপনার ভাল হবে, আপনার প্রাণ বাঁচবে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
জবাবে ইয়ারমিয়া বললেন, “তারা আপনাকে তুলে দেবে না। আমি আপনাকে যা বলি তা করে মাবুদের বাধ্য হন। তাহলে আপনার ভাল হবে, আপনার প্রাণ বাঁচবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
আমি তাঁকে বললাম, আপনাকে তাদের হাতে তুলে দেওয়া হবে না। আমার অনুরোধ, আপনি প্রভু পরমেশ্বরের বার্তা শুনুন, পালন করুন তাঁর কথা। তাহলে সর্বতোভাবে আপনার মঙ্গল হবে, আপনার জীবনও রক্ষা পাবে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
কিন্তু উত্তরে যিরমিয় বলল, “বাবিলের সৈন্যরা আপনাকে যিহূদার লোকদের হাতে তুলে দেবে না| রাজা সিদিকিয়, আমি যা বলছি তা করে প্রভুকে মান্য করুন| তাহলে আপনার ভাল হবে| আপনি রক্ষা পাবেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
যিরমিয় বললেন, “তারা আপনাকে সমর্পণ করবে না। আমি আপনাকে যা বলছি, সদাপ্রভুর সেই বার্তার বাধ্য হন। তাহলে আপনার ভাল হবে এবং আপনি বাঁচবে।