Jeremiah 38:22 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
দেখুন, এহুদার রাজপ্রাসাদে অবশিষ্ট সমস্ত স্ত্রীলোক ব্যাবিলনের বাদশাহ্র কর্মকর্তাদের কাছে নীত হবে। আর সেই স্ত্রীলোকেরা বলবে, তোমার মিত্ররা তোমাকে ভুলিয়েছে, পরাজিত করেছে, তোমার পা কাদার মধ্যে ডুবে গেছে, ওরা তোমাকে ত্যাগ করেছে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
যিহূদার রাজার প্রাসাদে অবশিষ্ট যে সমস্ত স্ত্রীলোক আছে, তাদের ব্যাবিলনের রাজার কর্মকর্তাদের কাছে নিয়ে যাওয়া হবে। সেই স্ত্রীলোকেরা আপনার সম্বন্ধে বলবে, “ ‘তোমার নির্ভরযোগ্য সব বন্ধু, তোমাকে বিপথে চালিত করে পরাস্ত করেছে, তোমার পা কাদায় নিমজ্জিত হয়েছে; তোমার বন্ধুরা তোমাকে ত্যাগ করেছে।’
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
দেখুন, যিহূদার রাজবাটীতে অবশিষ্ট সমস্ত স্ত্রীলোক বাবিল-রাজের প্রধানবর্গের কাছে নীত হইবে। আর সেই স্ত্রীলোকেরা বলিবে, তোমার মিত্রগণ তোমাকে ভুলাইয়াছে, পরাভব করিয়াছে, তোমার চরণ পঙ্কমধ্যে ডুবিয়া গিয়াছে, উহারা পিছিয়া পড়িয়াছে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
দেখুন, যিহূদার রাজবাটীতে অবশিষ্ট সমস্ত স্ত্রীলোক বাবিল-রাজের প্রধানবর্গের কাছে নীত হইবে। আর সেই স্ত্রীলোকেরা বলিবে, তোমার মিত্রগণ তোমাকে ভুলাইয়াছে, পরাজিত করিয়াছে, তোমার চরণ পঙ্কমধ্যে ডুবিয়া গিয়াছে, উহারা পিছাইয়া পড়িয়াছে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
যিহূদার রাজার রাজবাড়ীর বাকী স্ত্রীলোকদের বাবিলের রাজার সেনাপতিদের কাছে নিয়ে যাওয়া হবে। সেই স্ত্রীলোকেরা আপনাকে বলবে, ‘তোমার ঘনিষ্ঠ বন্ধুরা তোমাকে বিপথে নিয়ে গেছে, তোমাকে হারিয়ে দিয়েছে। কাদায় তোমার পা ডুবে গেছে; তোমার বন্ধুরা তোমাকে ত্যাগ করেছে।’
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
এহুদার বাদশাহ্র রাজবাড়ীর বাকী স্ত্রীলোকদের ব্যাবিলনের বাদশাহ্র সেনাপতিদের কাছে নিয়ে যাওয়া হবে। সেই স্ত্রীলোকেরা আপনাকে বলবে, ‘তোমার ঘনিষ্ঠ বন্ধুরা তোমাকে বিপথে নিয়ে গেছে, তোমাকে হারিয়ে দিয়েছে। কাদায় তোমার পা ডুবে গেছে; তোমার বন্ধুরা তোমাকে ত্যাগ করেছে।’
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
আমি দিব্যদর্শনে দেখেছি যে, যিহুদীয়ার রাজপ্রাসাদে যত রমণী অবশিষ্ট আছেন, তাদের সকলকে ব্যাবিলনীয় রাজকর্মচারীদের কাছে ধরে নিয়ে যাওয়া হয়েছে। যাবার সময় তারা কি বলে গেছে, শুনুনঃরাজার একান্ত বন্ধুজনেরা প্রতারণা করেছে তাঁকে,করেছে তাঁকে পরাজিত, বিপথগামী। তাঁর পা দুটি এখন ডুবে গেছে পাঁকে,পলাতক আজ তাঁর সে সব বন্ধুরা।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
রাজবাড়ির সমস্ত মহিলাকে বাবিলের গুরুত্বপূর্ণ সভাসদদের কাছে নিয়ে যাওয়া হবে| রাজমহিলাগণ আপনাকে নিয়ে মজা করে গান গাইবে| ওরা গাইবে: ‘তোমার বন্ধুরা যাদের তুমি বিশ্বাস করতে, তোমাকে ভুল পথে চালিত করেছে| তোমার পা কাদায় আটকে গিয়েছিল আর তারা তোমায় একা ফেলে পালিয়ে গিয়েছে|’
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
‘যিহূদার রাজবাড়ীতে অবশিষ্ট স্ত্রীলোকদের বাবিলের রাজার সেনাপ্রধানদের সমর্পণ করা হবে। দেখ! সেই স্ত্রীলোকেরা আপনাকে বলবে, তোমার বন্ধুরা তোমাকে বিপথে নিয়ে গেছে, তোমাকে হারিয়ে দিয়েছে। তোমার পা কাদায় ডুবে গেছে; তোমার বন্ধুরা পালিয়ে গেছে’।