Jeremiah 38:24 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
পরে সিদিকিয় ইয়ারমিয়াকে বললেন, এসব কথা কেউ যেন জানতে না পারে, জানলে আপনি মারা পড়বেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তারপর সিদিকিয় যিরমিয়কে বললেন, “আমাদের এই বার্তালাপের কথা কেউ যেন জানতে না পারে, তা না হলে আপনার মৃত্যু হবে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
পরে সিদিকিয় যিরমিয়কে কহিলেন, এই সকল কথা কেহ জ্ঞাত না হউক, তাহাতে আপনি মরিবেন না।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
পরে সিদিকিয় যিরমিয়কে কহিলেন, এই সকল কথা কেহ জ্ঞাত না হউক, তাহাতে আপনি মরিবেন না।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তখন সিদিকিয় যিরমিয়কে বললেন, “এই কথাবার্তার বিষয় কেউ যেন না জানে, জানলে আপনি মারা পড়বেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তখন সিদিকিয় ইয়ারমিয়াকে বললেন, “এই কথাবার্তার বিষয় কেউ যেন না জানে, জানলে আপনি মারা পড়বেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
সিদিকিয় তখন বললেন, আমাদের মধ্যে এইসব আলোচনার বিষয় কাউকে বলবেন না। আপনার কোনও বিপদের ভয় নেই।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তখন সিদিকিয় যিরমিয়কে বলে উঠল, “কাউকে বলো না যে আমি তোমার সঙ্গে কথা বলেছি| যদি তুমি বলে দাও তাহলে হয়তো তোমাকে হত্যা করা হবে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তখন সিদিকিয় যিরমিয়কে বললেন, “এই সব কথা কেউ যেন না জানে, তাহলে আপনি মারা যাবেন না।