Jeremiah 38:25 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
কিন্তু আমি যে আপনার সঙ্গে কথাবার্তা বলেছি, কর্মকর্তারা যদি তা শুনতে পায় এবং আপনার কাছে এসে বলে, ‘তুমি বাদশাহ্‌কে কি কি বলেছ তা আমাদের জানাও, আমাদের কাছ থেকে কিছুই গোপন করো না, তাতে আমরা তোমাকে হত্যা করবো না, আর বাদশাহ্‌ তোমাকে কি কি বলেছেন, জানাও,’
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
যদি কর্মচারীরা শোনে যে, আমি আপনার সঙ্গে কথা বলেছি, আর তারা আপনার কাছে এসে বলে, ‘আমাদের বলুন, আপনি রাজাকে কী বলেছেন এবং রাজা আপনাকে কী বলেছেন; কোনো কথা আমাদের কাছে গোপন করবেন না, নইলে আমরা আপনাকে হত্যা করব,’
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
কিন্তু আমি যে আপনার সহিত কথাবার্ত্তা কহিয়াছি, অধ্যক্ষগণ যদি তাহা শুনিতে পায়, এবং আপনার কাছে আসিয়া বলে, ‘তুমি রাজাকে কি কি বলিয়াছ, তাহা আমাদিগকে জানাও, আমাদের হইতে কিছুই গোপন করিও না, তাহাতে আমরা তোমাকে বধ করিব না, আর রাজা তোমাকে কি কি বলিয়াছেন, জানাও,’
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
কিন্তু আমি যে আপনার সহিত কথাবার্তা কহিয়াছি, অধ্যক্ষগণ যদি তাহা শুনিতে পায়, এবং আপনার কাছে আসিয়া বলে, ‘তুমি রাজাকে কি কি বলিয়াছ, তাহা আমাদিগকে জানাও, আমাদের হইতে কিছুই গোপন করিও না, তাহাতে আমরা তোমাকে বধ করিব না, আর রাজা তোমাকে কি কি বলিয়াছেন, জানাও,’
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
যদি রাজকর্মচারীরা শোনে যে, আমি আপনার সংগে কথা বলেছি, আর তারা এসে আপনাকে বলে, ‘তুমি রাজাকে যা বলেছ এবং রাজা তোমাকে যা বলেছেন তা আমাদের বল; আমাদের কাছ থেকে লুকায়ো না, লুকালে আমরা তোমাকে মেরে ফেলব,’
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
যদি রাজকর্মচারীরা শোনে যে, আমি আপনার সংগে কথা বলেছি, আর তারা এসে আপনাকে বলে, ‘তুমি বাদশাহ্‌কে যা বলেছ এবং বাদশাহ্‌ তোমাকে যা বলেছেন তা আমাদের বল; আমাদের কাছ থেকে লুকায়ো না, লুকালে আমরা তোমাকে হত্যা করব,’
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
রাজকর্মচারীরা যদি শোনে আপনার সঙ্গে আমার কথা হয়েছে, তাহলে তারা এসে আপনার কাছে সব কথা জানতে চাইবে। তারা আপনার কাছে প্রতিজ্ঞা করে বলবে, যদি আপনি তাদের সব কথা বলে দেন, তবে আপনাকে তারা হত্যা করবে না।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
ঐ সভাসদরা হয়তো জানতে পারবে যে আমি তোমার সঙ্গে কথা বলেছি| তারা তোমার কাছে এসে বলবে, ‘যিরমিয় রাজাকে কি বলেছো তা আমাদের বলো এবং রাজা তোমাকে কি বলেছে তাও আমাদের বলো| সৎ‌ভাবে আমাদের সব কিছু জানাও না হলে তোমাকে হত্যা করব|’
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
যদি শাসনকর্তারা শোনে যে, আমি আপনার সঙ্গে কথা বলেছি যদি তারা এসে আপনাকে বলে, ‘তুমি রাজাকে যা বলেছ, তা আমাদের বল। আমাদের কাছ থেকে লুকাবে না, নাহলে আমরা তোমাকে হত্যা করব। রাজা তোমাকে যা বলেছেন তাও আমাদের বল’