Jeremiah 38:26 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তবে আপনি তাদেরকে এই কথা বলবেন, বাদশাহ্‌ যেন আমাকে যোনাথনের বাড়িতে পুনর্বার প্রেরণ না করেন, সেখানে যেন না মরি, বাদশাহ্‌র কাছে আমি এই ফরিয়াদ করেছিলাম।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তাহলে তাদের বলবেন, ‘আমি রাজার কাছে মিনতি করছিলাম, তিনি যেন আমাকে পুনরায় যোনাথনের গৃহে মরবার জন্য না পাঠান।’ ”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তবে আপনি তাহাদিগকে এই কথা বলিবেন, রাজা যেন আমাকে যোনাথনের বাটীতে পুনর্ব্বার প্রেরণ না করেন, সেখানে যেন না মরি, রাজার কাছে আমি এই বিনতি করিয়াছিলাম।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তবে আপনি তাহাদিগকে এই কথা বলিবেন, রাজা যেন আমাকে যোনাথনের বাটীতে পুনর্বার প্রেরণ না করেন, সেখানে যেন না মরি, রাজার কাছে আমি এই বিনতি করিয়াছিলাম।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তবে আপনি তাদের বলবেন, ‘আমি রাজাকে মিনতি করছিলাম আমাকে যেন যোনাথনের বাড়ীতে ফিরে না পাঠান, কারণ সেখানে পাঠালে আমি মারা যাব।’ ”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তবে আপনি তাদের বলবেন, ‘আমি বাদশাহ্‌কে মিনতি করছিলাম আমাকে যেন যোনাথনের বাড়ীতে ফিরে না পাঠান, কারণ সেখানে পাঠালে আমি মারা যাব।’ ”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
কিন্তু আপনি শুধু তাদের এই কথাই বলবেন যে আপনি আমার কাছে এই ভিক্ষা চাইছিলেন যেন আপনাকে আর কারাগারে মরবার জন্য পাঠানো না হয়।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
যদি সভাসদরা এরকম বলে, তাহলে তোমার তাদের বলা উচিৎ‌: ‘আমি রাজার কাছে ভিক্ষা করেছিলাম আমাকে আবার যোনাথনের বাড়ীর নীচে অন্ধকার কারাগারে নিক্ষেপ না করতে, নাহলে আমি সেখানে মারা যাব|’”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তবে আপনি তাদের বলবেন, ‘আমি রাজাকে মিনতি করছিলাম, আমি মারার জন্য যেন যোনাথনের বাড়িতে ফেরত না পাঠান’।”