Jeremiah 38:27 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
পরে কর্মকর্তারা সকলে ইয়ারমিয়ার কাছে এসে তাঁকে জিজ্ঞাসা করলেন; তাতে তিনি বাদশাহ্‌র হুকুম অনুসারে ঐ সমস্ত কথা তাঁদের বললেন। তখন তাঁরা তাঁর সঙ্গে কথা বলতে ক্ষান্ত হলেন; বস্তুত সেসব কথা কেউই জানতে পারল না।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
সমস্ত কর্মচারী যিরমিয়ের কাছে এল ও তাঁকে সে বিষয়ে জিজ্ঞাসা করল। রাজা যিরমিয়কে যেমন আদেশ দিয়েছিলেন, তিনি তাদের সে সমস্তই বললেন। তাই তারা তাঁকে আর কিছু বলল না, কারণ রাজার সঙ্গে তাঁর কথোপকথন আর কেউই শুনতে পায়নি।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
পরে অধ্যক্ষেরা সকলে যিরমিয়ের নিকটে আসিয়া তাঁহাকে জিজ্ঞাসা করিলেন; তাহাতে তিনি রাজার আজ্ঞানুসারে ঐ সকল কথা তাঁহাদিগকে কহিলেন। তখন তাঁহারা তাঁহার সহিত কথা কহিতে ক্ষান্ত হইলেন; বস্তুতঃ সেই সকল কথা রাষ্ট্র হইল না।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
পরে অধ্যক্ষেরা সকলে যিরমিয়ের নিকটে আসিয়া তাঁহাকে জিজ্ঞাসা করিলেন; তাহাতে তিনি রাজার আজ্ঞানুসারে ঐ সকল কথা তাঁহাদিগকে কহিলেন। তখন তাঁহারা তাঁহার সহিত কথা কহিতে ক্ষান্ত হইলেন; বস্তুতঃ সেই সকল কথা রাষ্ট্র হইল না।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
রাজকর্মচারীরা সকলে যিরমিয়ের কাছে গিয়ে জিজ্ঞাসা করলে পর রাজা তাঁকে যে কথা বলতে আদেশ করেছিলেন যিরমিয় তাদের সেই সব কথাই বললেন। তখন তাঁরা তাঁকে আর কিছু বললেন না, কারণ রাজার সংগে তাঁর কথাবার্তা কেউই শোনে নি।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
রাজকর্মচারীরা সকলে ইয়ারমিয়ার কাছে গিয়ে জিজ্ঞাসা করলে পর বাদশাহ্‌ তাঁকে যে কথা বলতে হুকুম দিয়েছিলেন ইয়ারমিয়া তাদের সেই সব কথাই বললেন। তখন তাঁরা তাঁকে আর কিছু বললেন না, কারণ বাদশাহ্‌র সংগে তাঁর কথাবার্তা কেউই শোনে নি।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
সমস্ত রাজকর্মচারী আমার কাছে সব কথা জানতে চাইলে আমি রাজার শেখানো কথাই তাদের সকলকে বললাম। তাদের কোন কিছু করার ক্ষমতা ছিল না, কারণ রাজার সঙ্গে আমার আলাপের কোনও কথাই তাদের কানে যায় নি।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তাই ঘটল| ঐ সভাসদরা জিজ্ঞাসাবাদ করার জন্য যিরমিয়র কাছে এলো| সুতরাং যিরমিয় তাদের তাই বলল যা রাজা তাকে বলার জন্য আদেশ দিয়ে ছিলেন যখন ঐ সভাসদরা যিরমিয়কে একা ছেড়ে দিল| কেউ জানতে পারল না রাজা এবং যিরমিয়র মধ্যে কি কথা হয়েছিল|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
পরে শাসনকর্তারা সবাই যিরমিয়ের কাছে গিয়ে জিজ্ঞাসা করল, তাতে রাজা তাঁকে যে কথা বলতে আদেশ করেছিলেন যিরমিয় তাদের সেই সব উত্তরই দিলেন। তখন তারা তাঁর সাথে কথা বলা বন্ধ করল, কারণ রাজার সঙ্গে তাঁর কথাবার্তা তারা শোনেনি।