Jeremiah 38:5 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
সিদিকিয় বাদশাহ্ বললেন, দেখ, সে তোমাদেরই হাতে আছে; কারণ তোমাদের বিরুদ্ধে বাদশাহ্র কিছু করার সাধ্য নেই।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
রাজা সিদিকিয় উত্তর দিলেন, “সে তোমাদেরই হাতে আছে। তোমাদের বিরুদ্ধে রাজা কিছুই করতে পারেন না।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
সিদিকিয় রাজা কহিলেন, দেখ, সে তোমাদেরই হস্তে আছে; কারণ তোমাদের বিরুদ্ধে রাজার কিছু করিবার সাধ্য নাই।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
সিদিকিয় রাজা কহিলেন, দেখ, সে তোমাদেরই হস্তে আছে; কারণ তোমাদের বিরুদ্ধে রাজার কিছু করিবার সাধ্য নাই।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
উত্তরে রাজা সিদিকিয় বললেন, “সে তো আপনাদের হাতেই রয়েছে; রাজা আপনাদের বিরুদ্ধে যেতে পারেন না।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
জবাবে বাদশাহ্ সিদিকিয় বললেন, “সে তো আপনাদের হাতেই রয়েছে; বাদশাহ্ আপনাদের বিরুদ্ধে যেতে পারেন না।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
রাজা সিদিকিয় বললেন, বেশ, এ তো খুবই ভাল কথা। সে এখন তোমাদের হাতে। অতএব যাও, তার প্রতি তোমাদের যা ইচ্ছা তাই কর। তোমাদের আমি বাধা দিতে পারি না।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
এই সব কথা শুনে রাজা সিদিকিয় ঐ সভাপরিষদদের বলল, “যিরমিয় পুরোপুরি তোমাদের নিযন্ত্রণাধীন| সুতরাং তোমরা কিছু করতে চাইলে আমি তোমাদের থামাতে পারি না|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তাই রাজা সিদিকিয় বললেন, “সে তো তোমাদের হাতেই রয়েছে; কারণ রাজা তোমাদের বাধা দেবেন না।”