Jeremiah 38:6 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তখন তাঁরা ইয়ারমিয়াকে ধরে রক্ষীদের প্রাঙ্গণে স্থাপিত রাজপুত্র মল্কিয়ের কুয়ার মধ্যে ফেলে দিল; দড়িতে করে ইয়ারমিয়াকে নামিয়ে দিল; সেই কুয়ায় পানি ছিল না, কিন্তু কাদা ছিল এবং ইয়ারমিয়া সেই কাদার মধ্যে প্রায় ডুবে যেতে লাগলেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তাই তারা যিরমিয়কে নিয়ে রাজপুত্র মল্কিয়ের কুয়োতে রেখে দিল। সেই কুয়ো রক্ষীদের প্রাঙ্গণে ছিল। তারা দড়ি দিয়ে যিরমিয়কে নিচে নামিয়ে দিল। সেই কুয়োতে কোনো জল ছিল না, কেবলমাত্র কাদা ছিল। যিরমিয় সেই কাদায় প্রায় ডুবতে বসেছিলেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তখন তাঁহারা যিরমিয়কে ধরিয়া রক্ষীদের প্রাঙ্গণে স্থিত রাজপুত্র মল্কিয়ের কূপমধ্যে ফেলিয়া দিল, রজ্জুতে করিয়া যিরমিয়কে নামাইয়া দিল; সেই কূপে জল ছিল না, কিন্তু পঙ্ক ছিল, এবং যিরমিয় পঙ্কে মগ্নপ্রায় হইলেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তখন তাঁহারা যিরমিয়কে ধরিয়া রক্ষীদের প্রাঙ্গণে স্থিত রাজপুত্র মল্কিয়ের কূপের মধ্যে ফেলিয়া দিল; রজ্জুতে করিয়া যিরমিয়কে নামাইয়া দিল; সেই কূপে জল ছিল না, কিন্তু পঙ্ক ছিল, এবং যিরমিয় পঙ্কে মগ্নপ্রায় হইলেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তখন তাঁরা যিরমিয়কে ধরে রাজার ছেলে মল্কিয়ের কূয়াতে ফেলে দিলেন। এই কূয়াটা ছিল পাহারাদারদের উঠানের মধ্যে। তাঁরা যিরমিয়কে দড়ি দিয়ে সেই কূয়াতে নামিয়ে দিলেন। সেখানে জল ছিল না, কেবল কাদা ছিল; আর যিরমিয় সেই কাদার মধ্যে ডুবে যেতে লাগলেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তখন তাঁরা ইয়ারমিয়াকে ধরে বাদশাহ্র ছেলে মল্কিয়ের কূয়াতে ফেলে দিলেন। এই কূয়াটা ছিল পাহারাদারদের উঠানের মধ্যে। তাঁরা ইয়ারমিয়াকে দড়ি দিয়ে সেই কূয়াতে নামিয়ে দিলেন। সেখানে পানি ছিল না, কেবল কাদা ছিল; আর ইয়ারমিয়া সেই কাদার মধ্যে ডুবে যেতে লাগলেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তখন তারা আমাকে নিয়ে গিয়ে যুবরাজ মল্কিয়ের কূপে দড়ি দিয়ে নামিয়ে দিল। ঐ কূপটি ছিল রাজপ্রাসাদের প্রাঙ্গণে। পাঁকে ভরা জলহীন সেই কূপ এবং তাতে আমি প্রায় ডুবেই গিয়েছিলাম।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
সুতরাং সভাসদরা যিরমিয়কে নিয়ে গেল মল্কিয়ের চৌবাচ্চায় ফেলে দেসু়ার জন্য (মল্কিয় ছিল রাজপুত্র)| চৌবাচ্চাটি ছিল উপাসনালয চত্বরে, সেখানে থাকতো রাজার প্রহরীরা| সভাসদরা যিরমিয়কে দড়ি দিয়ে বাঁধল এবং জলাধারে ফেলে দিল| জলাধারটিতে জল ছিল না, ছিল শুধু কাদা| এবং যিরমিয় সেই কাদার ভেতরে ডুবে গেল|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তখন তারা যিরমিয়কে ধরে রাজার ছেলে মল্কিয়ের কুয়োতে ফেলে দিল। এই কুয়োটি ছিল পাহারাদারদের উঠানের মধ্যে। তারা যিরমিয়কে দড়ি দিয়ে সেই কুয়োতে নামিয়ে দিল। সেখানে জল ছিল না, শুধু কাদা ছিল; আর যিরমিয় সেই কাদার মধ্যে ডুবে যেতে লাগলেন।