Jeremiah 38:7 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
ইতোমধ্যে রাজপ্রাসাদে স্থিত এবদ-মেলক নামে এক জন ইথিওপীয় নপুংসক শুনতে পেল যে, ইয়ারমিয়াকে কুয়ায় ফেলে দেওয়া হয়েছে; তখন বাদশাহ্‌ বিন্‌-ইয়ামীনের দ্বারে বসেছিলেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
কিন্তু কূশীয় এবদ-মেলক, একজন রাজপ্রাসাদের কর্মকর্তা, শুনতে পেলেন যে, তারা যিরমিয়কে সেই কুয়োর মধ্যে ফেলে দিয়েছে। রাজা যখন বিন্যামীন-দ্বারে বসেছিলেন,
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
ইতিমধ্যে রাজবাটীস্থিত এবদ-মেলক নামে এক জন কূশীয় নপুংসক শুনিতে পাইল যে, যিরমিয়কে কূপে ফেলিয়া দেওয়া হইয়াছে; তখন রাজা বিন্যামীনের দ্বারে বসিয়াছিলেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
ইতিমধ্যে রাজবাটীস্থিত এবদ-মেলক নামে একজন কূশীয় নপুংসক শুনিতে পাইল যে, যিরমিয়কে কূপে ফেলিয়া দেওয়া হইয়াছে; তখন রাজা বিন্যামীনের দ্বারে বসিয়াছিলেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
কিন্তু রাজবাড়ীর একজন কর্মচারী কূশীয় এবদ-মেলক শুনতে পেলেন যে, যিরমিয়কে কূয়াতে ফেলে দেওয়া হয়েছে। রাজা তখন বিন্যামীন ফটকে বসে ছিলেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
কিন্তু রাজবাড়ীর একজন কর্মচারী ইথিওপীয় এবদ-মেলক শুনতে পেলেন যে, ইয়ারমিয়াকে কূয়াতে ফেলে দেওয়া হয়েছে। বাদশাহ্‌ তখন বিন্‌ইয়ামীন দরজায় বসে ছিলেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
সেই সময় এবদমেলক নামে এক সুদানীয় নপুংসক রাজপ্রাসাদে কাজ করত। সে শুনতে পেল যে আমাকে কূপের মধ্যে ফেলে দেওয়া হয়েছে। রাজা তখন বিন্যামীনের তোরণে রাজসভার কাজ পরিচালনা করছিলেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
কিন্তু এবদ-মেলক নামক এক ব্যক্তি শুনতে পেয়েছিল যে সভাসদরা যিরমিয়কে জলাধারে ফেলে দিয়েছে| এবদ-মেলক ছিল একজন কূশ দেশীয (ইথিওপিযার) ব্যক্তি এবং সে ছিল রাজার প্রাসাদের সেবক, একজন নপুসংক| রাজা সিদিকিয় তখন বসেছিল বিন্যামীন ফটকে| তাই এবদ-মেলক রাজার সঙ্গে দেখা করার উদ্দেশ্যে রাজপ্রাসাদ ছেড়ে রওনা দিল|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
এখন রাজবাড়ীর একজন কূশীয় নপুংসক এবদ-মেলক শুনতে পেল যে, যিরমিয়কে কুয়োতে ফেলে দেওয়া হয়েছে। তখন রাজা বিন্যামীন ফটকে বসে ছিলেন।