Jeremiah 38:9 — Compare Translations

7 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
হে আমার মালিক বাদশাহ্‌, এই লোকেরা নবী ইয়ারমিয়ার প্রতি যা যা করেছে, সমস্তই মন্দ ব্যবহার করেছে; তাঁকে কুয়ায় ফেলে দিয়েছে; তিনি সেই স্থানে ক্ষুধায় মৃতপ্রায় হয়েছেন, কেননা নগরে আর রুটি নেই।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
“হে আমার প্রভু মহারাজা, এই লোকেরা ভাববাদী যিরমিয়ের প্রতি যা করেছে, তা দুষ্টতার কাজ। তারা তাঁকে কুয়োর মধ্যে ফেলে দিয়েছে। সেখানে তিনি অনাহারে মারা যাবেন, যখন নগরে কোনো রুটি থাকবে না।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
হে আমার প্রভু মহারাজ, এই লোকেরা যিরমিয় ভাববাদীর প্রতি যাহা যাহা করিয়াছে, সমস্তই মন্দ ব্যবহার করিয়াছে, তাঁহাকে কূপে ফেলিয়া দিয়াছে; তিনি সে স্থানে ক্ষুধায় মৃতপ্রায় হইয়াছেন, কেননা নগরে আর রুটী নাই।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
হে আমার প্রভু মহারাজ, এই লোকেরা যিরমিয় ভাববাদীর প্রতি যাহা যাহা করিয়াছে, সমস্তই মন্দ ব্যবহার করিয়াছে; তাঁহাকে কূপে ফেলিয়া দিয়াছে; তিনি সেই স্থানে ক্ষুধায় মৃতপ্রায় হইয়াছেন, কেননা নগরে আর রুটি নাই।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
“হে আমার প্রভু মহারাজ, এই লোকেরা নবী যিরমিয়ের প্রতি যা করেছে তা অন্যায়। তারা তাঁকে কূয়াতে ফেলে দিয়েছে; তিনি সেখানে খিদেয় মারা যাবেন, কারণ শহরে আর রুটি নেই।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
“হে আমার প্রভু মহারাজ, এই লোকেরা নবী ইয়ারমিয়ার প্রতি যা করেছে তা অন্যায়। তারা তাঁকে কূয়াতে ফেলে দিয়েছে; তিনি সেখানে ক্ষুধায় মারা যাবেন, কারণ শহরে আর রুটি নেই।”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
“হে আমার প্রভু মহারাজ, এই লোকেরা ভাববাদী যিরমিয়ের প্রতি যা করেছে, তা সমস্তই অন্যায়। তারা তাঁকে কুয়োতে ফেলে দিয়েছে; তিনি কুয়োয় ক্ষিদেতে মারা যাবেন, কারণ শহরে আর খাবার নেই।”