Jeremiah 39:1 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
জেরুশালেমের পরাজয় এভাবে হয়েছিল। এহুদার বাদশাহ্‌ সিদিকিয়ের নবম বছরের দশম মাসে ব্যাবিলনের বাদশাহ্‌ বখতে-নাসার ও তাঁর সমস্ত সৈন্য জেরুশালেমের বিরুদ্ধে এসে তা অবরোধ করলেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
যিহূদার রাজা সিদিকিয়ের রাজত্বের নবম বছরের দশম মাসে, ব্যাবিলনের রাজা নেবুখাদনেজার তাঁর সমস্ত সৈন্য নিয়ে জেরুশালেমের বিরুদ্ধে সমরাভিযান করেন ও তা অবরোধ করেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
যিরূশালেমের পরাজয় এইরূপে হইয়াছিল। যিহূদা-রাজ সিদিকিয়ের নবম বৎসরের দশম মাসে বাবিল-রাজ নবূখদ্‌রিৎসর ও তাঁহার সমস্ত সৈন্য যিরূশালেমের বিরুদ্ধে আসিয়া তাহা অবরোধ করিলেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
যিরূশালেমের পরাজয় এইরূপে হইয়াছিল। যিহূদা-রাজ সিদিকিয়ের নবম বৎসরের দশম মাসে বাবিল-রাজ নবূখদ্‌নিৎসর ও তাঁহার সমস্ত সৈন্য যিরূশালেমের বিরুদ্ধে আসিয়া তাহা অবরোধ করিলেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
যিরূশালেম এইভাবে দখল করা হয়েছিল। যিহূদার রাজা সিদিকিয়ের রাজত্বের নবম বছরের দশম মাসে বাবিলের রাজা নবূখদ্‌নিৎসর তাঁর সমস্ত সৈন্যদল নিয়ে যিরূশালেমের বিরুদ্ধে এসে শহরটা ঘেরাও করে রাখলেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
জেরুজালেম এইভাবে দখল করা হয়েছিল। এহুদার বাদশাহ্‌ সিদিকিয়ের রাজত্বের নবম বছরের দশম মাসে ব্যাবিলনের বাদশাহ্‌ বখতে-নাসার তাঁর সমস্ত সৈন্যদল নিয়ে জেরুজালেমের বিরুদ্ধে এসে শহরটা ঘেরাও করে রাখলেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
যিহুদীয়ার রাজা সিদিকিয়ের রাজত্বকালের তখন নয় বৎসর দশ মাস চলছে, সেই সময় ব্যাবিলনরাজ নেবুকাডনেজার তাঁর সমগ্র সৈন্যবাহিনী নিয়ে জেরুশালেম আক্রমণ করলেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
এই ভাবে জেরুশালেম দখল হল: যিহূদার ওপর রাজা সিদিকিয়র নবম বছরের রাজত্বের দশম মাসে বাবিলের রাজা নবূখদ্রিত্‌সর তাঁর সৈন্যবাহিনীসহ জেরুশালেম শহর অধিগ্রহণের জন্য বেরিয়েছিলেন| তারা শহরটিকে অধিকার করবার জন্য তাকে ঘিরে ফেলেছিল|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
যিহূদার রাজা সিদিকিয়ের নবম বছরের দশম মাসে বাবিলের রাজা নবূখদনিৎসর তাঁর সমস্ত সৈন্যদল নিয়ে যিরূশালেমের বিরুদ্ধে আসেন এবং সেটি দখল করেন।