Jeremiah 39:10 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তবুও নবূষরদন রক্ষক-সেনাপতি কতগুলো দীনদরিদ্র লোককে এহুদা দেশে অবশিষ্ট রাখলেন এবং সেদিন তাদেরকে আঙ্গুরক্ষেত ও ভূমি দিলেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
কিন্তু রক্ষীদলের সেনাপতি নবূষরদন যিহূদায় কিছু দীনদরিদ্র ব্যক্তিকে ছেড়ে দিলেন, তাদের কাছে কিছুই ছিল না। সেই সময় তিনি তাদের দ্রাক্ষাকুঞ্জ ও কৃষিজমি দান করলেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তথাপি নবূষরদন রক্ষক-সেনাপতি কতকগুলি দীনদরিদ্র লোককে যিহূদা দেশে অবশিষ্ট রাখিলেন, এবং সেই দিন তাহাদিগকে দ্রাক্ষাক্ষেত্র ও ভূমি প্রদান করিলেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তথাপি নবূষরদন রক্ষক-সেনাপতি কতকগুলি দীনদরিদ্র লোককে যিহূদা দেশে অবশিষ্ট রাখিলেন, এবং সেই দিন তাহাদিগকে দ্রাক্ষাক্ষেত্র ও ভূমি প্রদান করিলেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
কিন্তু রক্ষীদলের সেনাপতি নবূষরদন সম্পত্তিহীন কিছু গরীব লোককে যিহূদা দেশে রেখে গেলেন; সেই সময়ে তিনি তাদের আংগুর ক্ষেত ও জমি দিয়ে গেলেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
কিন্তু রক্ষীদলের সেনাপতি নবূষরদন সম্পত্তিহীন কিছু গরীব লোককে এহুদা দেশে রেখে গেলেন; সেই সময়ে তিনি তাদের আংগুর ক্ষেত ও জমি দিয়ে গেলেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
যিহুদীয়ায় তারা ফেলে রেখে গেল দীন দরিদ্র নিঃসম্বল কিছু লোককে এবং তাদের দান করে গেল দ্রাক্ষাক্ষেত্র ও চাষের জমি।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
কিন্তু যিহূদার কিছু গরীব লোককে নবূষরদন বন্দী করে নিয়ে না গিয়ে বরং তাদের সে জমি ও দ্রাক্ষাক্ষেত দান করে দিয়েছিল|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
কিন্তু দেহরক্ষীদলের সেনাপতি নবূষরদন নিঃস্ব কিছু গরিব লোককে যিহূদা দেশে অবশিষ্ট রাখলেন। সেই একই দিনের তিনি তাদের আঙ্গুর ক্ষেত ও ভূমি দান করলেন।