Jeremiah 39:14 — Compare Translations

7 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
লোক প্রেরণ করে রক্ষীদের প্রাঙ্গণ থেকে ইয়ারমিয়াকে নিয়ে আসলেন এবং তাঁকে বাড়িতে নিয়ে যাবার জন্য শাফনের পৌত্র অহীকামের পুত্র গদলিয়ের হাতে দিলেন; তাতে তিনি লোকদের মধ্যে বাস করলেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
যিরমিয়ের কাছে প্রেরণ করে, তাঁকে রক্ষীদের প্রাঙ্গণ থেকে মুক্ত করে আনলেন। তারা তাঁকে শাফনের পুত্র অহীকামের পুত্র গদলিয়ের হাতে সমর্পণ করলেন, যেন তিনি তাঁকে তাঁর গৃহে ফেরত নিয়ে যান। এভাবেই তিনি তাঁর আপনজনদের কাছে থেকে গেলেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
লোক প্রেরণ করিয়া রক্ষীদের প্রাঙ্গণ হইতে যিরমিয়কে লইয়া আসিলেন, এবং তাঁহাকে বাটীতে লইয়া যাইবার জন্য শাফনের পৌত্র অহীকামের পুত্র গদলিয়ের কাছে সমর্পণ করিলেন; তাহাতে তিনি লোকদের মধ্যে বাস করিলেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
লোক প্রেরণ করিয়া রক্ষীদের প্রাঙ্গণ হইতে যিরমিয়কে লইয়া আসিলেন, এবং তাঁহাকে বাটীতে লইয়া যাইবার জন্য শাফনের পৌত্র অহীকামের পুত্র গদলিয়ের কাছে সমর্পণ করিলেন; তাহাতে তিনি লোকদের মধ্যে বাস করিলেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তারা শাফনের পৌত্র ও অহিকামের পুত্র গদলিয়ের হাতে আমার ভার অর্পণ করল, যাতে সে আমাকে নিরাপদে বাড়ি পৌঁছে দেয়। আমি বাড়িতে ফিরে গিয়ে আপনজনদের সঙ্গে বাস করতে লাগলাম।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তারা যিরমিয়কে উপাসনালয চত্বরে খুঁজে পেয়েছিল| সেখানে তাকে নজরবন্দী করে রেখেছিল যিহূদার রাজার রক্ষীরা| ঐ আধিকারিকরা যিরমিয়কে গদলিয়ের হাতে তুলে দিয়েছিল| গদলিয় ছিল অহীকামের পুত্র এবং শাফনের পৌত্র| গদলিয়কে নির্দেশ দেওয়া ছিল যিরমিয়কে তার নিজের বাড়িতে পৌঁছে দেওয়ার জন্য| সুতরাং যিরমিয় তার নিজের বাড়িতে পরিবারের কাছে ফিরে এসেছিল|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
সেই লোকেরা পাহারাদারদের উঠান থেকে যিরমিয়কে বের করে আনলেন এবং তাঁকে বাড়িতে নিয়ে যাবার জন্য শাফনের নাতি অহীকামের ছেলে গদলিয়ের কাছে সমর্পণ করলেন। তাতে যিরমিয় তাঁর নিজের লোকদের মধ্যেই থাকলেন।