Jeremiah 39:15 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
যে সময়ে ইয়ারমিয়া রক্ষীদের প্রাঙ্গণে বন্দী ছিলেন, সে সময় তাঁর কাছে মাবুদের এই কালাম উপস্থিত হয়েছিল,
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
যখন যিরমিয় রক্ষীদের প্রাঙ্গণে অবরুদ্ধ ছিলেন, সদাপ্রভুর বাক্য তাঁর কাছে উপস্থিত হল:
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
যে সময়ে যিরমিয় রক্ষীদের প্রাঙ্গণে বদ্ধ ছিলেন, তৎকালে তাঁহার নিকটে সদাপ্রভুর এই বাক্য উপস্থিত হইয়াছিল,
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
যে সময়ে যিরমিয় রক্ষীদের প্রাঙ্গণে বদ্ধ ছিলেন, তৎকালে তাঁহার নিকটে সদাপ্রভুর এই বাক্য উপস্থিত হইয়াছিল,
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
যিরমিয় যখন পাহারাদারদের উঠানে বন্দী ছিলেন তখন সদাপ্রভুর এই বাক্য তাঁর কাছে প্রকাশিত হয়েছিল,
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
ইয়ারমিয়া যখন পাহারাদারদের উঠানে বন্দী ছিলেন তখন মাবুদের এই কালাম তাঁর উপর নাজেল হয়েছিল,
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
প্রাসাদরক্ষীদের প্রাঙ্গণে যখন আমি বন্দী ছিলাম, সেই সময় প্রভু পরমেশ্বর আমাকে সুদানী এবদমেলককে বলতে বলেছিলেন যে,
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
মন্দির চত্বরে প্রহরীদের পাহারায় যিরমিয় যখন বন্দী ছিল তখন তার কাছে প্রভুর বার্তা এসেছিল|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
এখন সদাপ্রভুর এই বাক্য তাঁর কাছে এল যখন যিরমিয় পাহারাদারদের উঠানে বন্দী ছিলেন। এটি হল,