Jeremiah 39:18 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আমি তোমাকে অবশ্য রক্ষা করবো, তুমি তলোয়ারের আঘাতে মারা পড়বে না, কিন্তু লুণ্ঠিত দ্রব্যের মত তোমার প্রাণলাভ হবে; কেননা তুমি আমার উপর ভরসা করেছ, মাবুদ এই কথা বলেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
আমি তোমাকে রক্ষা করব; তুমি তরোয়ালের আঘাতে পতিত হবে না, কিন্তু তোমার প্রাণরক্ষা পাবে, কারণ তুমি আমাকে বিশ্বাস করেছ, সদাপ্রভু এই কথা বলেন।’ ”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আমি তোমাকে অবশ্য রক্ষা করিব, তুমি খড়্‌গে পতিত হইবে না, কিন্তু লুটিত দ্রব্যের ন্যায় তোমার প্রাণলাভ হইবে; কেননা তুমি আমাতে বিশ্বাস করিয়াছ, ইহা সদাপ্রভু কহেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আমি তোমাকে অবশ্য রক্ষা করিব, তুমি খড়্‌গে পতিত হইবে না, কিন্তু লুন্ঠিত দ্রব্যের ন্যায় তোমার প্রাণলাভ হইবে; কেননা তুমি আমাতে বিশ্বাস করিয়াছ, ইহা সদাপ্রভু কহেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
আমি নিশ্চয়ই তোমাকে রক্ষা করব; তোমাকে মেরে ফেলা হবে না, বরং তুমি কোনমতে তোমার প্রাণ রক্ষা করবে, কারণ তুমি আমার উপর নির্ভর করেছ। আমি সদাপ্রভু এই কথা বলছি।’ ”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
আমি নিশ্চয়ই তোমাকে রক্ষা করব; তোমাকে হত্যা করা হবে না, বরং তুমি কোনমতে তোমার প্রাণ রক্ষা করবে, কারণ তুমি আমার উপর ভরসা করেছ। আমি মাবুদ এই কথা বলছি।’ ”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
আমি তোমাকে নিরাপদে রাখব, তোমাকে হত্যা করা হবে না। তুমি প্রাণে বেঁচে যাবে, কারণ তুমি আমার উপর বিশ্বাস ও আস্থা স্থাপন করেছ। আমি, প্রভু পরমেশ্বর, এই কথা বললাম।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
আমি তোমাকে রক্ষা করব| তরবারির আঘাতে তোমার মৃত্যু হবে না| কিন্তু তুমি পালিয়ে যাবে এবং বাঁচবে| তুমি আমার ওপর তোমার বিশ্বাস রেখেছিলে বলেই তুমি বেঁচে যাবে|’” এই হল প্রভুর বার্তা|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আমি তোমাকে অবশ্যই রক্ষা করব; তুমি তরোয়ালের মাধ্যমে পতিত হবে না, বরং তুমি কোনমতে তোমার প্রাণ রক্ষা করবে। লুট করা দ্রব্যের মত তোমার প্রাণরক্ষা হবে; কারণ তুমি আমাকে বিশ্বাস করেছ” এটাই ছিল সদাপ্রভুর ঘোষণা।