Jeremiah 39:3 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তখন ব্যাবিলনের বাদশাহ্র সমস্ত কর্মকর্তা, অর্থাৎ নের্গলশরেৎসর, সমগর-নবো, প্রধান নপুংসক শর্সখীম ও প্রধান গণক নের্গলশরেৎসর প্রভৃতি ব্যাবিলনের বাদশাহ্র সমস্ত কর্মকর্তা প্রবেশ করে মধ্যম দ্বারে বসলেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তারপর ব্যাবিলনের রাজার সমস্ত কর্মকর্তা এসে মধ্যম-দ্বারে আসন গ্রহণ করল। তারা ছিল সমগরের নের্গল-শরেৎসর, একজন প্রধান আধিকারিক নেবো-সার্সেকিম, একজন উচ্চ পদাধিকারী নের্গল-শরেৎসর এবং ব্যাবিলনের রাজার অন্যান্য সমস্ত কর্মচারী।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তখন বাবিল-রাজের সমস্ত প্রধানবর্গ, অর্থাৎ নের্গল-শরেৎসর, সমগরনবো, প্রধান নপুংসক শর্সখীম ও প্রধান গণক নের্গল-শরেৎসর প্রভৃতি বাবিল-রাজের সমস্ত প্রধানবর্গ প্রবেশ করিয়া মধ্যম দ্বারে বসিলেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তখন বাবিল-রাজের সমস্ত প্রধানবর্গ, অর্থাৎ নের্গল-শরেৎসর, সমগরনবো, প্রধান নপুংসক শর্সখীম ও প্রধান গণক নের্গল-শরেৎসর প্রভৃতি বাবিল-রাজের সমস্ত প্রধানবর্গ প্রবেশ করিয়া মধ্যম দ্বারে বসিলেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তখন বাবিলের রাজার সব রাজকর্মচারীরা, অর্থাৎ নের্গল-শরেৎসর, সমগরনবো, শর্সখীম নামে একজন প্রধান কর্মচারী, নের্গল-শরেৎসর নামে উঁচু পদের একজন রাজকর্মচারী এবং বাবিলের রাজার অন্যান্য সব কর্মচারীরা এসে মাঝ-ফটকে বসলেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তখন ব্যাবিলনের বাদশাহ্র সব রাজকর্মচারীরা, অর্থাৎ নের্গল-শরেৎসর, সমগরনবো, শর্সখীম নামে একজন প্রধান কর্মচারী, নের্গল-শরেৎসর নামে উঁচু পদের একজন রাজকর্মচারী এবং ব্যাবিলনের বাদশাহ্র অন্যান্য সব কর্মচারীরা এসে মাঝ-দরজায় বসলেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
(জেরুশালেম অধিকৃত হওয়ার পর ব্যাবিলনরাজের সমস্ত উচ্চপদস্থ রাজকর্মচারীরা এসে মধ্য তোরণে নিজের নিজের আসন গ্রহণ করল। এদের সঙ্গে নেরগল শরেৎসর, শমগর নবো, শর্মখীম, নেরগল-শরেৎসর এবং আর একজন উচ্চপদস্থ ব্যক্তি ছিলেন।)
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তখন বাবিলের রাজার সভাসদরা জেরুশালেম শহরে প্রবেশ করেছিল| তারা এসে বসেছিল শহরের মাঝখানের ফটকে| সেই সভাসদদের নাম ছিল: সমগর জেলার রাজ্যপাল নের্গল-শরেৎসর, সমগরনবো নামের এক উচ্চপদস্থ রাজকর্মচারী এবং আরও অন্যান্য অনেক গুরুত্বপূর্ণ পারিষদবৃন্দও সেখানে উপস্থিত ছিল|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তখন বাবিলের রাজার সব রাজকর্মচারীরা এলেন এবং মাঝের ফটকে বসলেন: নের্গল-শরেৎসর, সমগরনবো, শর্সখীম নামে একজন নপুংসক, নের্গল-শরেৎসর নামে প্রধান রাজকর্মচারী এবং বাবিলের রাজার অবশিষ্ট সমস্ত কর্মচারী।