Jeremiah 39:5 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
কিন্তু কল্দীয়দের সৈন্য তাঁদের পিছনে ধাবমান হয়ে জেরিকোর সমভূমিতে বাদশাহ্ সিদিকিয়ের নাগাল পেল ও তাঁকে ধরে হমাৎ দেশস্থ রিব্লাতে ব্যাবিলনের বাদশাহ্ বখতে-নাসারের কাছে আনলো; তাতে তিনি তাঁর দণ্ডবিধান করলেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
কিন্তু ব্যাবিলনীয় সৈন্যেরা তাদের পশ্চাদ্ধাবন করল এবং যিরীহোর সমভূমিতে সিদিকিয়ের নাগাল পেল। তারা তাঁকে বন্দি করল এবং হমাৎ দেশের রিব্লাতে ব্যাবিলনের রাজা নেবুখাদনেজারের কাছে তাঁকে নিয়ে গেল। সেখানে তিনি তাঁর দণ্ডাদেশ ঘোষণা করলেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
কিন্তু কল্দীয়দের সৈন্য তাঁহাদের পশ্চাতে ধবমান হইয়া যিরীহোর সমভূমিতে সিদিকিয় রাজার লাগাল পাইল, ও তাঁহাকে ধরিয়া হমাৎ দেশস্থ রিব্লাতে বাবিল-রাজ নবূখদ্রিৎসরের নিকটে আনিল; তাহাতে তিনি তাঁহার দণ্ডবিধান করিলেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
কিন্তু কল্দীয়দের সৈন্য তাঁহাদের পশ্চাতে ধাবমান হইয়া যিরীহোর সমভূমিতে সিদিকিয় রাজার নাগাল পাইল, ও তাঁহাকে ধরিয়া হমাৎ দেশস্থ রিব্লাতে বাবিল-রাজ নবূখদ্নিৎসরের নিকটে আনিল; তাহাতে তিনি তাঁহার দণ্ডবিধান করিলেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
কিন্তু বাবিলীয় সৈন্যেরা তাঁদের পিছনে তাড়া করে যিরীহোর সমভূমিতে সিদিকিয়কে ধরে ফেলল। তারা তাঁকে ধরে হমাৎ দেশের রিব্লাতে বাবিলের রাজা নবূখদ্নিৎসরের কাছে নিয়ে গেল। নবূখদ্নিৎসর তাঁর শাস্তির আদেশ দিলেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
কিন্তু ব্যাবিলনীয় সৈন্যেরা তাঁদের পিছনে তাড়া করে জেরিকোর সমভূমিতে সিদিকিয়কে ধরে ফেলল। তারা তাঁকে ধরে হামা দেশের রিব্লাতে ব্যাবিলনের বাদশাহ্ বখতে-নাসারের কাছে নিয়ে গেল। বখতে-নাসার তাঁর শাস্তির হুকুম দিলেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
কিন্তু ব্যাবিলনীয় সৈন্যেরা তাঁদের পিছনে তাড়া করে যেরিকোর সমভূমিতে রাজা সিদিকিয়কে ধরে ফেলল। তারপর তাকে নিয়ে গেল রাজা নেবুকাডনেজারের কাছে। তিনি তখন হমাৎ অঞ্চলের রিব্লা শহরে ছিলেন। রাজা নেবুকাডনেজার রাজা সিদিকিয়কে দণ্ড দিলেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
বাবিলের সৈন্যদল সিদিকিয় ও তাঁর সৈন্যদের তাড়া করেছিল এবং তাদের যিরীহোর সমতলভূমিতে গ্রেপ্তার করেছিল| গ্রেপ্তারের পর তাদের নিয়ে আসা হয় বাবিলের রাজা নবূখদ্রিত্সরের কাছে| নবূখদ্রিত্সর তখন ছিলেন হমাৎ প্রদেশের রিব্লা শহরে| সেখানে তিনি ঠিক করেছিলেন সিদিকিয়র প্রতি কি করা হবে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
কিন্তু কলদীয়দের সৈন্যেরা তাঁদের পিছনে তাড়া করে যিরীহোর সমভূমিতে সিদিকিয়কে ধরে ফেলল। তারা তাঁকে ধরে হমাৎ দেশের রিব্লাতে বাবিলের রাজা নবূখদনিৎসরের কাছে নিয়ে গেল, যেখানে নবূখদনিৎসর তাঁর বিধান দিলেন।