Jeremiah 39:8 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
পরে কল্দীয়েরা রাজপ্রাসাদ ও সাধারণ লোকদের ঘর-বাড়ি আগুনে পুড়িয়ে দিল এবং জেরুশালেমের সমস্ত প্রাচীর ভেঙ্গে ফেললো।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
ব্যাবিলনীয়েরা রাজপ্রাসাদে ও লোকদের সমস্ত গৃহে আগুন লাগিয়ে দিল এবং জেরুশালেমের প্রাচীরগুলি ভেঙে ফেলল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
পরে কল্দীয়েরা রাজবাটী ও সামান্য লোকদের ঘরবাড়ী আগুনে পোড়াইয়া দিল, এবং যিরূশালেমের সমস্ত প্রাচীর ভাঙ্গিয়া ফেলিল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
পরে কল্দীয়েরা রাজবাটী ও সামান্য লোকদের ঘরবাড়ী আগুনে পোড়াইয়া দিল, এবং যিরূশালেমের সমস্ত প্রাচীর ভাঙ্গিয়া ফেলিল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
বাবিলীয়েরা রাজবাড়ীতে ও লোকদের বাড়ী-ঘরে আগুন লাগিয়ে দিল এবং যিরূশালেমের দেয়াল ভেংগে ফেলল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
ব্যাবিলনীয়রা রাজবাড়ীতে ও লোকদের বাড়ী-ঘরে আগুন লাগিয়ে দিল এবং জেরুজালেমের দেয়াল ভেংগে ফেলল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
ইতিমধ্যে ব্যাবিলনীয় সৈন্যবাহিনী রাজপ্রাসাদ, নাগরিকদের ঘরবাড়ি পুড়িয়ে দিল এবং জেরুশালেমের প্রাচীর ভেঙ্গে ফেলল।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
বাবিলের সৈন্যরা রাজপ্রাসাদ এবং সাধারণ মানুষের ঘরবাড়ি জ্বালিয়ে দিয়েছিল এবং তারা জেরুশালেমের পাঁচিল ভেঙে গুঁড়িয়ে দিয়েছিল|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তখন কলদীয়েরা রাজবাড়ী ও লোকেদের বাড়ি পুড়িয়ে দিল। তারা যিরূশালেমের দেয়ালগুলিও ভেঙে ফেলল।