Jeremiah 39:9 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর নবূষরদন রক্ষক-সেনাপতি, যারা নগরে অবশিষ্ট ছিল, সেই লোকদের ও যারা পক্ষান্তরে গিয়ে তাঁর সপক্ষ হয়েছিল, তাদেরকে এবং অন্য অবশিষ্ট লোকদের বন্দী করে ব্যাবিলনে নিয়ে গেলেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
রাজরক্ষীবাহিনীর সেনাপতি নবূষরদন নগরের অবশিষ্ট লোকেদের এবং যারা তাদের পক্ষ অবলম্বন করেছিল তাদের ও অবশিষ্ট অন্য সব লোককে ব্যাবিলনে নির্বাসিত করলেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর নবূষরদন রক্ষক সেনাপতি, যাহারা নগরে অবশিষ্ট ছিল, সেই লোকদিগকে, ও যাহারা পক্ষান্তরে গিয়া তাঁহার সপক্ষ হইয়াছিল, তাহাদিগকে এবং অন্য অবশিষ্ট লোকদিগকে বন্দি করিয়া বাবিলে লইয়া গেলেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর নবূষরদন রক্ষক-সেনাপতি, যাহারা নগরে অবশিষ্ট ছিল, সেই লোকদিগকে, ও যাহারা পক্ষান্তরে গিয়া তাঁহার সপক্ষ হইয়াছিল, তাহাদিগকে এবং অন্য অবশিষ্ট লোকদিগকে বন্দি করিয়া বাবিলে লইয়া গেলেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
সেই সময় যারা শহরে থেকে গিয়েছিল, যারা বাবিলের পক্ষে গিয়েছিল এবং দেশের বাকী লোকদের বাবিলের রাজার রক্ষীদলের সেনাপতি নবূষরদন বন্দী করে বাবিলে নিয়ে গেলেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
সেই সময় যারা শহরে থেকে গিয়েছিল, যারা ব্যাবিলনের পক্ষে গিয়েছিল এবং দেশের বাকী লোকদের ব্যাবিলনের বাদশাহ্‌র রক্ষীদলের সেনাপতি নবূষরদন বন্দী করে ব্যাবিলনে নিয়ে গেলেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
অবশেষে, সৈন্যাধ্যক্ষ নেবুসর্দন নগরীর অবশিষ্ট লোকদের এবং যারা তাদের পক্ষে যোগদান করেছিল, তাদের সকলকে বন্দী করে নিয়ে গেল ব্যাবিলনে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
বাবিলের রাজার বিশেষ রক্ষীদের প্রধান নবূষরদন যারা তখনও বেঁচে ছিল তাদের সবাইকে বন্দী করেছিল এবং বাবিলে নিয়ে গিয়েছিল| যারা আগেই আত্মসমর্পণ করেছিল তাদেরও নবূষরদন বন্দী করে বাবিলে নিয়ে গিয়েছিল|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
নবূষরদন, রাজার দেহরক্ষীদলের সেনাপতি, সেই শহরে যারা অবশিষ্ট ছিল, তাদের ও যারা বাবিলের পক্ষে গিয়েছিল, তাদেরকে এবং অন্য অবশিষ্ট লোকেদেরকে বন্দী করে বাবিলে নিয়ে গেলেন।