Jeremiah 4:10 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তখন আমি বললাম, হায় হায়! হে সার্বভৌম মাবুদ, তুমি এই লোকদের ও জেরুশালেমকে নিতান্ত ভ্রান্ত করেছ, কথিত আছে, তোমাদের শান্তি হবে, কিন্তু তাদের প্রাণ পর্যন্ত তলোয়ার প্রবেশ করছে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তখন আমি বললাম, “হায়, সার্বভৌম সদাপ্রভু! তুমি এই লোকেদের এবং জেরুশালেমকে এই কথা বলে পুরোপুরি প্রতারণা করলে যে, ‘তোমরা শান্তি পাবে,’ অথচ তরোয়াল এখন একেবারে আমাদের গলার কাছে!”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তখন আমি কহিলাম, হায় হায়! হে প্রভু সদাপ্রভু, তুমি এই লোকদিগকে ও যিরূশালেমকে নিতান্ত ভ্রান্ত করিয়াছ, কথিত হইয়াছে, তোমাদের শান্তি হইবে, কিন্তু তাহাদের প্রাণ পর্য্যন্ত খড়্গ প্রবেশ করিতেছে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তখন আমি কহিলাম, হায় হায়! হে প্রভু সদাপ্রভু, তুমি এই লোকদিগকে ও যিরূশালেমকে নিতান্ত ভ্রান্ত করিয়াছ, কথিত হইয়াছে, তোমাদের শান্তি হইবে, কিন্তু তাহাদের প্রাণ পর্যন্ত খড়্গ প্রবেশ করিতেছে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তখন আমি বললাম, “হায়, হায়! হে প্রভু সদাপ্রভু, তুমি এই লোকদের ও যিরূশালেমকে পুরোপুরি ছলনা করে বলেছ, ‘তোমাদের শান্তি হবে,’ অথচ আমাদের গলার কাছে তলোয়ার ধরা রয়েছে।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তখন আমি বললাম, “হায়, হায়! হে আল্লাহ্ মালিক, তুমি এই লোকদের ও জেরুজালেমকে পুরোপুরি ছলনা করে বলেছ, ‘তোমাদের শান্তি হবে,’ অথচ আমাদের গলার কাছে তলোয়ার ধরা রয়েছে।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তখন আমি বললাম, হে সর্বাধিপতি প্রভু, জেরুশালেমের লোকদের তুমি সম্পূর্ণভাবে প্রতারিত করেছ প্রতিশ্রুতি দিয়ে তুমি বলেছিলে, সেখানে বিরাজ করবে শান্তি, কিন্তু আজ তাদের মাথার উপরে উদ্যত তরবারি।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তখন আমি, যিরমিয় বললাম, “হে প্রভু আমার মনিব, আপনি অবশ্যই যিহূদা ও জেরুশালেমের লোকদের এই বলে প্রতারণা করেছেন: ‘তোমরা শান্তি পাবে|’ কিন্তু এখন তরবারিটি তাদের গলার দিকে লক্ষ্য করে রয়েছে|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তখন আমি বললাম, “হায়, হায়! হে প্রভু সদাপ্রভু, ‘তোমাদের শান্তি হবে,’ এই কথা বলার মাধ্যমে তুমি নিশ্চয় এই লোকদের ও যিরূশালেমের সঙ্গে সম্পূর্ণভাবে ছলনা করেছ। তবুও তরোয়াল তাদের প্রাণের বিরুদ্ধে আঘাত করছে।”