Jeremiah 4:11 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
সেই সময়ে এই লোকদেরকে ও জেরুশালেমকে এই কথা বলা যাবে, মরুভূমিস্থ গাছপালাহীন পাহাড়গুলো থেকে উষ্ণ বায়ু আমার জাতির কন্যার দিকে আসছে, তা শস্য ঝাড়বার কি পরিষ্কার করার জন্য নয়।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
সেই সময়ে এই লোকেদের এবং জেরুশালেমকে বলা হবে, “এক উষ্ণ বায়ু মরুপ্রান্তরের বৃক্ষশূন্য পর্বতের দিক থেকে বয়ে আসছে আমার জাতির দিকে, কিন্তু তা শস্য ঝাড়াই বা পরিষ্কার করার জন্য নয়;
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তৎকালে এই লোকদিগকে ও যিরূশালেমকে এই কথা বলা যাইবে, প্রান্তরস্থ বৃক্ষশূন্য গিরিমালা হইতে উষ্ণ বায়ু আমার জাতির কন্যার দিকে আসিতেছে, তাহা শস্য ঝাড়িবার কি পরিষ্কার করিবার নিমিত্ত নয়।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তৎকালে এই লোকদিগকে ও যিরূশালেমকে এই কথা বলা যাইবে, প্রান্তরস্থ বৃক্ষশূন্য গিরিমালা হইতে উষ্ণ বায়ু আমার জাতির কন্যার দিকে আসিতেছে, তাহা শস্য ঝাড়িবার কি পরিষ্কার করিবার নিমিত্ত নয়।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
সেই সময় সদাপ্রভু এই লোকদের ও যিরূশালেমকে বলবেন, “মরু-এলাকার গাছপালাহীন পাহাড়গুলো থেকে গরম বাতাস আমার লোকদের দিকে আসছে, কিন্তু তা শস্য ঝাড়বার বা পরিষ্কার করবার বাতাস নয়;
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
সেই সময় মাবুদ এই লোকদের ও জেরুজালেমকে বলবেন, “মরুভূমির গাছপালাহীন পাহাড়গুলো থেকে গরম বাতাস আমার বান্দাদের দিকে আসছে, কিন্তু তা শস্য ঝাড়বার বা পরিষ্কার করবার বাতাস নয়;
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
এমন এক সময় আসছে, যখন জেরুশালেমের লোক বলবে, প্রচণ্ড এক তপ্ত বায়ু মরুভূমির দিক থেকে তাদের দিকে প্রবাহিত হচ্ছে। তুষ ওড়ানোর মত মৃদুমন্দ বাতাস এ নয়–—
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
একই সঙ্গে সেই সময় যিহূদা এবং জেরুশালেম বাসীদের জন্য এই বার্তা প্রেরিত হবে: “হে আমার লোক, অনাবৃত পর্বতশৃঙ্গ থেকে তপ্ত বাতাস বয়ে আসবে| এই ঝড় ছুটে আসবে মরুভূমি থেকে| এ ঝড় কোন মৃদু বাতাস নয়, যার দ্বারা কৃষকরা তাদের শস্যকণা ভূমি থেকে ঝেড়ে আলাদা করে নেয়|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
সেই দিন এই লোকদের ও যিরূশালেমকে বলা হবে, “মরুপ্রান্তের গাছপালাহীন উঁচু জায়গা থেকে গরম বাতাস আমার প্রজার মেয়েদের দিকে আসছে, তা শস্য ঝাড়বার কি পরিষ্কার করার জন্য নয়।