Jeremiah 4:12 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তারচেয়ে বেশি প্রচণ্ড বায়ু আমার হুকুমনামায় আসছে, এখন আমিও লোকদের বিরুদ্ধে বিচারদণ্ড প্রচার করবো।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
এ আমার পাঠানো তার চেয়েও প্রচণ্ড শক্তিশালী এক বায়ু। এবার আমি তাদের বিরুদ্ধে দণ্ড ঘোষণা করব!”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তদপেক্ষা অধিক প্রচণ্ড বায়ু আমার আজ্ঞাতে আসিতেছে, এখন আমিও লোকদের বিরুদ্ধে বিচারদণ্ড প্রচার করিব।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তদপেক্ষা অধিক প্রচণ্ড বায়ু আমার আজ্ঞাতে আসিতেছে, এখন আমিও লোকদের বিরুদ্ধে বিচারদণ্ড প্রচার করিব।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
আমার আদেশে আসা সেই বাতাসের জোর খুব বেশী। এইভাবে আমি এখন তাদের বিরুদ্ধে আমার বিচারের রায় দেব।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
আমার হুকুমে আসা সেই বাতাসের জোর খুব বেশী। এইভাবে আমি এখন তাদের বিরুদ্ধে আমার বিচারের রায় দেব।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
এ বাতাস প্রভু পরমেশ্বরেরই নির্দেশে প্রবাহিত প্রচণ্ড শক্তিশালী এক ঝড়। তিনি স্বয়ং তাঁর প্রজাদের উপরে উচ্চারণ করছেন তাঁর বিচারের রায়।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
এই ঝড় অনেক বেশী শক্তিশালী এবং এটা আমার কাছ থেকেই আসে| এখন আমি আমার বিচারের রায় ঘোষণা করব যিহূদাবাসীদের বিরুদ্ধে|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তার থেকে অনেক বেশি বাতাস আমার আদেশে আসছে এবং আমি তাদের বিরুদ্ধে আমি বিচারের রায় দেব।”