Jeremiah 4:13 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
দেখ, সে মেঘমালার মত আসছে, তার রথগুলো ঘূর্ণিবাতাসের মত, তার ঘোড়াগুলো ঈগল পাখির চেয়েও দ্রুতগামী। হায় হায়, আমরা নষ্ট হলাম।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
দেখো! সে এগিয়ে আসছে মেঘের মতো, তার রথগুলি আসছে ঘূর্ণিবায়ুর মতো। তাদের অশ্বেরা ঈগলের চেয়েও বেগবান, হায়, হায়! আমরা আজ ধ্বংস হয়ে গেলাম!
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
দেখ, সে মেঘমালার ন্যায় আসিতেছে, তাহার রথ সকল ঘূর্ণবায়ুস্বরূপ, তাহার অশ্বগণ ঈগল পক্ষী হইতেও দ্রুতগামী। হায় হায়, আমরা নষ্ট হইলাম।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
দেখ, সে মেঘমালার ন্যায় আসিতেছে, তাহার রথ সকল ঘূর্ণবায়ুস্বরূপ, তাহার অশ্বগণ ঈগল পক্ষী হইতেও দ্রুতগামী। হায় হায়, আমরা নষ্ট হইলাম।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
দেখ, তিনি মেঘের মত করে এগিয়ে আসছেন। তাঁর রথগুলো ঘূর্ণিবাতাসের মত আসছে আর তাঁর ঘোড়াগুলো ঈগল পাখীর চেয়েও জোরে দৌড়ায়। হায়, হায়, আমরা ধ্বংস হয়ে গেলাম!
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
দেখ, তিনি মেঘের মত করে এগিয়ে আসছেন। তাঁর রথগুলো ঘূর্ণিবাতাসের মত আসছে আর তাঁর ঘোড়াগুলো ঈগল পাখীর চেয়েও জোরে দৌড়ায়। হায়, হায়, আমরা ধ্বংস হয়ে গেলাম!
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
দেখ, শত্রু আসছে মেঘের মত। তার যুদ্ধের রথগুলি ঘূর্ণিঝড়ের মত, তার অশ্বগুলি ঈগলের চেয়েও বেগবান। আমরা হেরে গেলাম! বিধ্বস্ত হয়ে গেলাম!
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
দেখো| মেঘের মতো শত্রু নড়ে উঠছে| তার রথসমূহকে দেখাচ্ছে যেন ভয়াবহ ঝড়| তার ঘোড়াগুলো ঈগলদের চাইতেও দ্রুতগামী| এটি আমাদের পক্ষে খুবই ক্ষতিকারক| আমরা নিশ্চিহ্ন হয়ে যাবো|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
দেখ, তিনি মেঘের মত করে আক্রমণ করছেন এবং তাঁর রথগুলি ঘূর্ণিবাতাসের মত। তাঁর ঘোড়াগুলি ঈগল পাখীর থেকেও জোরে দৌড়ায়। হায়, হায়, আমরা নষ্ট হয়ে গেলাম!