Jeremiah 4:15 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
বস্তুত দান নগর থেকে কোন কণ্ঠস্বর ঘোষণা করছে, আফরাহীমের পর্বতমালা থেকে কেউ দুর্ঘটনার কথা ঘোষণা করছে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
দান নগর থেকে কোনও প্রচারকের কণ্ঠস্বর শোনা যাচ্ছে, যা ইফ্রয়িমের পর্বতমালা থেকে ধ্বংসের বার্তা ঘোষণা করছে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
বস্তুতঃ দান নগর হইতে কোন প্রচারকের রব আসিতেছে, ইফ্রয়িমের পর্ব্বতমালা হইতে কেহ দুর্ঘটনার কথা ঘোষণা করিতেছে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
বস্তুতঃ দান নগর হইতে কোন প্রচারকের রব আসিতেছে, ইফ্রয়িমের পর্বতমালা হইতে কেহ দুর্ঘটনার কথা ঘোষণা করিতেছে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
দান শহর থেকে ও ইফ্রয়িমের পাহাড়গুলো থেকে বিপদের কথা ঘোষণা করা হচ্ছে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
দান শহর থেকে ও আফরাহীমের পাহাড়গুলো থেকে বিপদের কথা ঘোষণা করা হচ্ছে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
দান নগরী থেকে এবং ইফ্রয়িমের পর্বতমালা থেকে বার্তাবাহী দূতেরা দুঃসংবাদ ঘোষণা করছে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
ডান দেশের সম্প্রদায়ের বার্তাবাহকের কথা শোন| ইফ্রয়িমের পর্বতমালা থেকে কেউ দুর্ঘটনার খবর নিয়ে আসছে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
কারণ একটি শব্দ দান শহর থেকে খবর নিয়ে আসছে ও ইফ্রয়িমের পর্বত থেকে সেই আসা খবর শোনা যাচ্ছে।