Jeremiah 4:16 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তোমরা জাতিদের কাছে উল্লেখ কর; দেখ, জেরুশালেমের বিরুদ্ধে ঘোষণা কর; দূর দেশ থেকে অবরোধকারীরা আসছে, তারা এহুদার নগরগুলোর বিরুদ্ধে হুঙ্কার করছে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
“এই কথা চারপাশের জাতিগুলিকে বলো, জেরুশালেমের বিষয়ে ঘোষণা করো: ‘বহু দূরবর্তী দেশ থেকে অবরোধকারী এক সেনাবাহিনী আসছে, যিহূদার নগরগুলির বিরুদ্ধে তারা রণহুঙ্কার দিচ্ছে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তোমরা জাতিগণের কাছে উল্লেখ কর; দেখ, যিরূশালেমের বিরুদ্ধে ঘোষণা কর; দূর দেশ হইতে অবরোধকারিগণ আসিতেছে, তাহারা যিহূদার নগর সকলের বিরুদ্ধে হূঙ্কার করিতেছে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তোমরা জাতিগণের কাছে উল্লেখ কর; দেখ, যিরূশালেমের বিরুদ্ধে ঘোষণা কর; দূর দেশ হইতে অবরোধকারিগণ আসিতেছে, তাহারা যিহূদার নগর সকলের বিরুদ্ধে হুঙ্কার করিতেছে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
জাতিগুলোর কাছে এবং যিরূশালেমের কাছে এই কথা ঘোষণা কর, “ঘেরাও করবার জন্য সৈন্যেরা দূর দেশ থেকে আসছে; তারা যিহূদার শহরগুলোর বিরুদ্ধে যুদ্ধের হাঁক দিচ্ছে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
জাতিগুলোর কাছে এবং জেরুজালেমের কাছে এই কথা ঘোষণা কর, “ঘেরাও করবার জন্য সৈন্যেরা দূর দেশ থেকে আসছে; তারা এহুদার শহরগুলোর বিরুদ্ধে যুদ্ধের হাঁক দিচ্ছে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তারা জাতিবৃন্দকে সাবধান করে দিতে এসেছে। সুদূরের এক দেশ থেকে তারা জেরুশালেমকে শত্রুদের আগমন সংবাদ দিতে এসেছ।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
“সারা জেরুশালেমবাসীকে সেই খবর জানিয়ে দাও| বহুদূরের দেশ থেকে শত্রুরা যিহূদার বিরুদ্ধে যুদ্ধ করতে আসছে| ঐ শত্রুরা চিৎকার করে যিহূদার শহরগুলির বিরুদ্ধে যুদ্ধের ধ্বনি দিচ্ছে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
জাতিদের এই বিষয়ে চিন্তা করতে বাধ্য কর। দেখ, যিরূশালেমের বিরুদ্ধে ঘোষণা কর, দূর দেশ থেকে প্রহরীরা আসছে; তারা যিহূদার শহরগুলির বিরুদ্ধে আওয়াজ তুলছে।