Jeremiah 4:18 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তোমার পথ ও তোমার সমস্ত কাজকর্ম তোমার বিরুদ্ধে এটা ঘটিয়েছে; এটা তোমার নাফরমানীর ফল, হ্যাঁ, এটা তিক্ত, হ্যাঁ, এটা তোমার মর্মভেদী।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
“তোমার পথ ও তোমার কৃতকর্ম তোমার উপরে এসব নিয়ে এসেছে। এই তোমার শাস্তি। কী তিক্ত এই শাস্তি! যা বিদ্ধ করে হৃদয়কে!”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তোমার পথ ও তোমার ক্রিয়া সকল তোমার বিরুদ্ধে ইহা ঘটাইয়াছে; এ তোমার দুষ্টতার ফল, হাঁ, ইহা তিক্ত, হাঁ, ইহা তোমার মর্ম্মভেদী।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তোমার পথ ও তোমার ক্রিয়া সকল তোমার বিরুদ্ধে ইহা ঘটাইয়াছে; এ তোমার দুষ্টতার ফল, হাঁ, ইহা তিক্ত, হাঁ, ইহা তোমার মর্মভেদী।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তোমার আচার-ব্যবহার ও তোমার সমস্ত কাজের জন্য এই সব তোমার উপর এসেছে। এ তোমার দুষ্টতার শাস্তি। এ ভীষণ তেতো; এ তোমার অন্তরকে বিঁধেছে।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তোমার আচার-ব্যবহার ও তোমার সমস্ত কাজের জন্য এই সব তোমার উপর এসেছে। এ তোমার দুষ্টতার শাস্তি। এ ভীষণ তেতো; এ তোমার দিলকে বিঁধেছে।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
হে যিহুদীয়া তোমার জীবনধারা ও ক্রিয়াকলাপ দিয়ে তুমি নিজের এই সর্বনাশ নিজেই করেছ। তোমার পাপের ফলেই আজ এই দুর্দশা। কি মর্মান্তিক তোমার এই যন্ত্রণা!
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
“তোমার জীবনয়াত্রা এবং কার্যকলাপই এই সমস্যা সৃষ্টি করেছে| তোমার শয়তানি তোমার জীবনকে খুব কঠোর করেছে| এই মূহুর্তে তোমার শয়তানিই তোমার যন্ত্রণার কারণ| যেটা তোমার হৃদয়ের গভীরে আঘাত করছে|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তোমার পথ ও তোমার সমস্ত কাজের জন্য এই সব তোমার প্রতি ঘটেছে। এ তোমার দুষ্টতার ফল এবং এ ভীষণ তেতো; কারণ এ তোমার অন্তরকে আঘাত করেছে।