Jeremiah 4:19 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
‘হায় আমার যাতনা! হায় আমার যাতনা! আমি অন্তরে ব্যথিত; আমার অন্তর কাঁপছে; আমি নীরব থাকতে পারি না; কেননা হে আমার প্রাণ, তুমি তূরীর আওয়াজ ও যুদ্ধের সিংহনাদ শুনেছ।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
আহ্, এ আমার কি নিদারুণ মনোবেদনা, কী নিদারুণ মনোবেদনা! আমি যন্ত্রণায় ছটফট করছি। আহা, আমার হৃদয়ে এ এক নিদারুণ যন্ত্রণা! আমার হৃদয় উদ্বেগে ধকধক করছে, আমি নীরব থাকতে পারছি না। কেননা আমি তূরীর শব্দ শুনেছি; আমি রণহুঙ্কারের শব্দ শুনেছি।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
‘হায় আমার অন্ত্র! হায় আমার অন্ত্র! আমি হৃদয়ে ব্যথিত; আমার হৃদয় ধুক্‌ ধুক্‌ করিতেছে; আমি নীরব থাকিতে পারি না; কেননা হে আমার প্রাণ, তুমি তূরীর রব ও যুদ্ধের সিংহনাদ শুনিয়াছ।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
‘হায় আমার অন্ত্র! হায় আমার অন্ত্র! আমি হৃদয়ে ব্যথিত; আমার হৃদয় ধুক্‌ ধুক্‌ করিতেছে; আমি নীরব থাকিতে পারি না; কেননা, হে আমার প্রাণ, তুমি তূরীর রব ও যুদ্ধের সিংহনাদ শুনিয়াছ।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
হায়, আমার অন্তর, আমার অন্তর! আমি যন্ত্রণায় মোচড় খাচ্ছি। হায়, আমার অন্তর! আমার ভিতরে আমার অন্তর ধুক্‌ ধুক্‌ করছে। আমি চুপ করে থাকতে পারছি না, কারণ আমি তূরীর শব্দ শুনেছি, আমি যুদ্ধের হাঁক শুনেছি।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
হায়, আমার দিল, আমার দিল! আমি যন্ত্রণায় মোচড় খাচ্ছি। হায়, আমার দিল! আমার বুক ধুক্‌ ধুক্‌ করছে। আমি চুপ করে থাকতে পারছি না, কারণ আমি শিংগার আওয়াজ শুনেছি, আমি যুদ্ধের হাঁক শুনেছি।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
বড় যন্ত্রণা! এ যন্ত্রণা আমি আর সইতে পারছি না। ওঃ, আমার বুকের ভিতরে যেন হাতুড়ি পিটছে! আমি আর পারছি না স্থির থাকতে। আমি শুনতে পাচ্ছি তুরীধ্বনি, ঐ শোনা যাচ্ছে উন্মত্ত রণ-কোলাহন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
হায়! দুঃখ, যন্ত্রণা এবং চিন্তায় আমি কুঁকড়ে যাচ্ছি, হায়! কি দুশ্চিন্তা! কি ভয়| আমি অন্তরে ব্যথিত| আমার হৃদয় ধুক্ ধুক্ করছে| না, আমি আর চুপ করে থাকতে পারছি না কারণ আমি শত্রু পক্ষের শিঙা শুনেছি| ঐ শিঙা ধ্বনি যুদ্ধের আহবান জানাচ্ছে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
হায়, আমার অন্তর, আমার অন্তর! আমি অন্তরে কষ্ট পাচ্ছি। আমার মধ্যে আমার অন্তর ব্যাকুল হচ্ছে। আমি চুপ করে থাকতে পারছি না, কারণ আমি তূরীর শব্দ শুনেছি, যুদ্ধের সংকেত শোনা যাচ্ছে।