Jeremiah 4:2 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর তুমি সত্যে, ন্যায়ে ও ধার্মিকতায় ‘জীবন্ত মাবুদের কসম’ বলে শপথ করবে, আর জাতিরা তাঁতেই দোয়া লাভ করবে, তাঁকে নিয়েই গর্ব করবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
এবং সত্যে, ন্যায়পরায়ণতায় ও ধার্মিকতায় তোমরা শপথ করে বলো, ‘জীবন্ত সদাপ্রভুর দিব্যি,’ তাহলে জগতের জাতিগুলি তাঁর আশীর্বাদ যাচ্ঞা করবে, এবং তাঁর নামের প্রশংসা করবে।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর তুমি সত্যে, ন্যায়ে, ও ধার্ম্মিকতায় ‘জীবন্ত সদাপ্রভুর দিব্য’ বলিয়া শপথ করিবে, আর জাতিগণ তাঁহাতেই আপনাদিগকে আশীর্ব্বাদ করিবে, তাঁহারই শ্লাঘা করিবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর তুমি সত্যে, ন্যায়ে, ও ধার্মিকতায় ‘জীবন্ত সদাপ্রভুর দিব্য’ বলিয়া শপথ করিবে, আর জাতিগণ তাঁহাতেই আপনাদিগকে আশীর্বাদ করিবে, তাঁহারই শ্লাঘা করিবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
যদি তুমি সত্যে, ন্যায়ে ও সততায় ‘জীবন্ত সদাপ্রভুর দিব্য’ বলে শপথ কর, তাহলে আমি অন্যান্য জাতিদের আশীর্বাদ করব আর তারা আমাকে নিয়েই গৌরব বোধ করবে।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
যদি তুমি সত্যে, ন্যায়ে ও সততায় ‘আল্লাহ্র কসম’ বলে কসম খাও, তাহলে আমি অন্যান্য জাতিদের দোয়া করব আর তারা আমাকে নিয়েই গৌরব বোধ করবে।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তাহলে তখনই তোমরা আমার নামে শপথ উচ্চারণ করার উপযুক্ত হবে। তখন সমস্ত জাতি আমার কাছে চাইবে আশীর্বাদ, তারা সকলে করবে আমার মহিমা কীর্তন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
যদি কেবলমাত্র এগুলি কর তাহলেই কোন প্রতিজ্ঞা করবার সময় তোমরা আমার নাম ব্যবহার করতে পারবে| প্রতিশ্রুতি গ্রহণের সময় বলতে পারবে, ‘প্রভুর নিশ্চিত অস্তিত্বের দিব্য|’ এই কথাগুলো তোমরা সত্য, উচিৎ এবং সঠিকভাবে ব্যবহার করতে পারবে| তাহলে জাতিসমূহ তাঁর আশীর্বাদ পাবে| তারপর তারা তাঁকে প্রশংসা করতে পারবে| তোমার দেশবাসী প্রভুর কার্যকলাপ ঘিরে গর্ব অনুভব করবে|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তখন তুমি সত্যে, ন্যায়ে ও ধার্ম্মিকতায় ‘জীবন্ত সদাপ্রভুর দিব্য’ বলে শপথ করবে, জাতিরা তাদের আশীর্বাদের কথা জিজ্ঞাসা করবে আর তারা তাঁর প্রশংসা করবে।”