Jeremiah 4:20 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
ধ্বংসের উপরে ধ্বংস প্রচারিত হচ্ছে, ফলে, সারা দেশ উচ্ছিন্ন হচ্ছে; হঠাৎ আমার তাঁবুগুলো, নিমেষের মধ্যে আমার পর্দাগুলো উচ্ছিন্ন হল।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
একের পর এক বিপর্যয় আছড়ে পড়ছে; সমগ্র দেশ আজ ধ্বংসস্তূপে পরিণত। এক নিমেষে আমার তাঁবুগুলি এবং এক মুহূর্তে আমার আশ্রয়স্থানগুলি ধ্বংস হয়ে গেল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
ধ্বংসের উপরে ধ্বংস প্রচারিত হইতেছে, ফলে, সমুদয় দেশ উচ্ছিন্ন হইতেছে; হঠাৎ আমার তাম্বু সকল, নিমেষ কাল মধ্যে আমার যবনিকা সকল উচ্ছিন্ন হইল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
ধ্বংসের উপরে ধ্বংস প্রচারিত হইতেছে, ফলে, সমুদয় দেশ উচ্ছিন্ন হইতেছে; হঠাৎ আমার তাম্বু সকল, নিমেষ কাল মধ্যে আমার যবনিকা সকল উচ্ছিন্ন হইল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
বিপদের পর বিপদ আসছে; সমস্ত দেশ যেন ধ্বংস হয়ে পড়ে আছে। অল্পক্ষণের মধ্যে আমার তাম্বুগুলো, এক মুহূর্তের মধ্যে আমার তাম্বুর পর্দাগুলো যেন ধ্বংস হয়ে যাচ্ছে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
বিপদের পর বিপদ আসছে; সমস্ত দেশ যেন ধ্বংস হয়ে পড়ে আছে। অল্পক্ষণের মধ্যে আমার তাম্বুগুলো, এক মুহূর্তের মধ্যে আমার তাম্বুর পর্দাগুলো যেন ধ্বংস হয়ে যাচ্ছে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
একটার পর একটা বিপর্যয় আসছে, সমগ্র দেশ ধ্বংসের কবলে। অকস্মাৎ ধ্বংস হয়ে গেল আমাদের শিবির, ছিঁড়ে টুকরো টুকরো হয়ে গেল সেগুলির পর্দা।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
বিপর্যয় বিপর্যয়কে অনুসরণ করে| এই পুরো দেশটাই ধ্বংস হয়ে গেছে| হঠাৎ‌‌ই আমার তাঁবু ধ্বংস হয়ে গেল| আমার পর্দাগুলো ছিঁড়ে গেছে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
ধ্বংসের উপর ধ্বংস প্রচার হচ্ছে, কারণ সমস্ত দেশ হঠাৎ উচ্ছেদ হল। তারা আমার সমাগম তাঁবু ও তাঁবু উচ্ছেদ করে।