Jeremiah 4:23 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
‘আমি দুনিয়াতে দৃষ্টিপাত করলাম, আর দেখ তা আকারহীন ও শূন্য ছিল; আমি আকাশমণ্ডলে দৃষ্টিপাত করলাম তার আলো ছিল না।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
আমি পৃথিবীর দিকে তাকালাম এবং তা ছিল নিরাকার ও শূন্য; আমি তাকালাম আকাশের দিকে এবং সেখানকার আলো ছিল নির্বাপিত।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
‘আমি পৃথিবীতে দৃষ্টিপাত করিলাম, আর দেখ তাহা ঘোর ও শূন্য ছিল; আমি আকাশমণ্ডলে [দৃষ্টিপাত করিলাম] তাহার দীপ্তি ছিল না।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
‘আমি পৃথিবীতে দৃষ্টিপাত করিলাম, আর দেখ তাহা ঘোর ও শূন্য ছিল; আমি আকাশমণ্ডলে [দৃষ্টিপাত করিলাম] তাহার দীপ্তি ছিল না।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
আমি পৃথিবীর দিকে তাকালাম; সেটা আকারহীন ও খালি; আকাশের দিকে তাকালাম, সেখানে আলো নেই।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
আমি দুনিয়ার দিকে তাকালাম; সেটা আকারহীন ও খালি; আসমানের দিকে তাকালাম, সেখানে আলো নেই।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
আমি পৃথিবীর দিকে চেয়ে দেখলাম। —দেখলাম, পৃথিবী ঊষর, বন্ধ্যা। —চেয়ে দেখলাম আকাশের দিকে, –—সেখানে আলো নেই।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
আমি পৃথিবীর দিকে তাকালাম| কিন্তু দেখলাম পৃথিবী শূন্য| পৃথিবীতে কিছুই ছিল না| আমি আকাশের দিকে তাকালাম| দেখলাম সমস্ত আলো নিভে গিয়েছে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আমি পৃথিবীর দিকে তাকালাম; দেখ! সেটা নিরাকার ও খালি। আকাশমণ্ডলে কোন আলো নেই।