Jeremiah 4:24 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আমি পর্বতমালার প্রতি দৃষ্টিপাত করলাম, আর দেখ, সেসব কাঁপছে ও উপপর্বতগুলো টলটলায়মান হচ্ছে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
আমি পর্বতমালার দিকে তাকালাম, এবং সেগুলি কাঁপছিল; সকল উপপর্বতগুলি টলছিল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আমি পর্ব্বতগণের উপরে দৃষ্টিপাত করিলাম, আর দেখ, সে সকল কাঁপিতেছে, ও উপপর্ব্বত সকল টলটলায়মান হইতেছে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আমি পর্বতগণের প্রতি দৃষ্টিপাত করিলাম, আর দেখ, সেই সকল কাঁপিতেছে, ও উপপর্বত সকল টলটলায়মান হইতেছে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
বড় বড় পাহাড়ের দিকে তাকালাম, সেগুলো কাঁপছে; সমস্ত ছোট ছোট পাহাড়গুলো দুলছে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
বড় বড় পাহাড়ের দিকে তাকালাম, সেগুলো কাঁপছে; সমস্ত ছোট ছোট পাহাড়গুলো দুলছে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
পর্বতরাজির দিকে চোখ ফেরালাম। –—দেখলাম, পর্বতরাজি দুলছে, দুলছে দোলনার মত।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
আমি পর্বতের দিকে তাকালাম| দেখলাম পর্বত কাঁপছে| সমস্ত পাহাড়গুলি ভয়ে কাঁপছে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আমি পর্বতের দিকে তাকালাম। দেখ, সেগুলি কাঁপছে এবং সমস্ত পাহাড়গুলি দুলছে।