Jeremiah 4:25 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আমি দৃষ্টিপাত করলাম, আর দেখ, কোন মানুষ নেই এবং আসমানের সমস্ত পাখি পালিয়ে গেছে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
আমি তাকালাম এবং দেখলাম কোথাও জনমানব নেই; উড়ে গেছে আকাশের সব কটা পাখি।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আমি দৃষ্টিপাত করিলাম, আর দেখ, মনুষ্যমাত্র নাই, এবং আকাশের সমস্ত পক্ষী পলাইয়া গিয়াছে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আমি দৃষ্টিপাত করিলাম, আর দেখ, মনুষ্যমাত্র নাই, এবং আকাশের সমস্ত পক্ষী পলাইয়া গিয়াছে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
আমি তাকিয়ে দেখলাম, সেখানে কোন লোক নেই; আকাশের সব পাখী উড়ে চলে গেছে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
আমি তাকিয়ে দেখলাম, সেখানে কোন লোক নেই; আসমানের সব পাখী উড়ে চলে গেছে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
দেখলাম, কোন লোকজন নেই সেখানে, এমন কি পাখিরাও সব উড়ে পালিয়েছে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
আমি দেখলাম কিন্তু কোন মানুষ খুঁজে পেলাম না| আকাশের সমস্ত পাখি মূহুর্তে উধাও হয়ে গিয়েছে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আমি তাকালাম। দেখ, সেখানে কেউ নেই এবং আকাশমণ্ডলের সব পাখী উড়ে গেছে।