Jeremiah 4:26 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আমি দৃষ্টিপাত করলাম, আর দেখ, মাবুদের সম্মুখে ও তাঁর জ্বলন্ত ক্রোধের সম্মুখে বাগান মরুভূমি হয়ে পড়েছে ও তার সমস্ত নগর ভেঙ্গে ফেলা হয়েছে।’
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
আমি তাকালাম এবং দেখলাম উর্বর দেশটি এখন একটি মরুভূমি; তার প্রতিটি নগর সদাপ্রভুর সামনে, তাঁর ভয়ংকর রোষে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আমি দৃষ্টিপাত করিলাম, আর দেখ, সদাপ্রভুর সম্মুখে ও তাঁহার জ্বলন্ত ক্রোধের সম্মুখে উদ্যান মরুভূমি হইয়া পড়িয়াছে, ও তাহার সমস্ত নগর ভগ্ন হইয়াছে।’
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আমি দৃষ্টিপাত করিলাম, আর দেখ, সদাপ্রভুর সম্মুখে ও তাঁহার জ্বলন্ত ক্রোধের সম্মুখে উদ্যান মরুভূমি হইয়া পড়িয়াছে, ও তাহার সমস্ত নগর ভগ্ন হইয়াছে।’
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
আমি তাকিয়ে দেখলাম সদাপ্রভুর সামনে, তাঁর ভয়ংকর ক্রোধের সামনে উর্বর দেশটা মরুভূমি হয়ে গেছে; তার সমস্ত শহরগুলো ধ্বংস হয়ে পড়ে আছে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
আমি তাকিয়ে দেখলাম মাবুদের সামনে, তাঁর ভয়ংকর রাগের সামনে উর্বর দেশটা মরুভূমি হয়ে গেছে; তার সমস্ত শহরগুলো ধ্বংস হয়ে পড়ে আছে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
উর্বরা ভূমি মরুভূমি হয়ে গেছে, বিধ্বস্ত এর শহর-নগর, প্রভু পরমেশ্বরের জ্বলন্ত ক্রোধই এর কারণ।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
আমি ভালো দেশের দিকে তাকালাম এবং দেখলাম তা মরুভূমিতে পরিণত হয়েছে| ঐ দেশে সমস্ত শহরগুলো ধ্বংস হয়ে গিয়েছিল| প্রভুর ভয়ঙ্কর রোধই এই দশা|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আমি তাকালাম। ফলের বাগানগুলি মরুভূমি হয়ে গেছে এবং সদাপ্রভুর সামনে, তাঁর প্রচণ্ড রাগের সামনে তার সমস্ত শহরগুলি ধ্বংস হয়ে গেছে।