Jeremiah 4:28 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
এইজন্য দুনিয়া শোক করবে, উপরিস্থ আসমান কালো রংয়ের হবে; কারণ আমি এই কথা বলেছি, মনে স্থির করেছি, এই বিষয়ে অনুশোচনা করি নি, এ থেকে ফিরবো না।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
এজন্য পৃথিবী শোক করবে এবং আকাশমণ্ডল অন্ধকার হবে, কেননা একথা আমি বলেছি এবং আমি নরম হব না, আমি মনস্থির করেছি এবং তার কোনও পরিবর্তন করব না।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
এই জন্য পৃথিবী শোক করিবে, উপরিস্থ আকাশমণ্ডল কৃষ্ণবর্ণ হইবে; কারণ আমি ইহা বলিয়াছি, ইহা মনে স্থির করিয়াছি, এ বিষয়ে অনুশোচনা করি নাই, ইহা হইতে ফিরিব না।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
এই জন্য পৃথিবী শোক করিবে, উপরিস্থ আকাশমণ্ডল কৃষ্ণবর্ণ হইবে; কারণ আমি ইহা বলিয়াছি, ইহা মনে স্থির করিয়াছি, এই বিষয়ে অনুশোচনা করি নাই, ইহা হইতে ফিরিব না।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
পৃথিবী শোক করবে আর আকাশ অন্ধকার হয়ে যাবে, কারণ আমি এই কথা বলেছি। আমিই এটা স্থির করেছি; তা থেকে ফিরব না, তা করবই করব।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
দুনিয়া শোক করবে আর আসমান অন্ধকার হয়ে যাবে, কারণ আমি এই কথা বলেছি। আমিই এটা স্থির করেছি; তা থেকে ফিরব না, তা করবই করব।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
পৃথিবী শোকে মগ্ন হবে, আকাশ ঢেকে যাবে অন্ধকারে। প্রভু পরমেশ্বর যা বলেছেন, তার হবে না অন্যথা। তিনি যে সিদ্ধান্ত নিয়েছেন, কোনও পরিবর্তন হবে না তাতে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
জীবিত লোকরা আর্তনাদ করে মৃত লোকেদের জন্য কাঁদবে| আকাশ এমশঃ কালো হয়ে উঠবে| আমি যা বলব তার নড়চড় হবে না| আমি আমার সিদ্ধান্ত বদলাবো না|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
এই কারণের জন্য, পৃথিবী শোক করবে এবং আকাশমণ্ডল অন্ধকার হয়ে যাবে। কারণ আমি আমার উদ্দেশ্য জানিয়েছি; আমি ফিরব না, তাদের সাথে এটা না করে ফিরব না।”