Jeremiah 4:29 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
ঘোড়সওয়ারদের ও ধনুকধারীদের আওয়াজে নগরের সমস্ত লোক পালিয়ে যায়, তারা নিবিড় বনে প্রবেশ করে ও শৈলে ওঠে; সকল নগর পরিত্যক্ত তাদের মধ্যে বাসকারী কোন মানুষ নেই।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
অশ্বারোহী ও ধনুর্ধারীদের চিৎকারে প্রতিটি নগর পলায়ন করে। তাদের কেউ ঘন ঝোপঝাড়ে লুকিয়ে পড়ে; কেউ বা পাহাড়-পর্বতে উঠে পড়ে। প্রতিটি নগর পরিত্যক্ত; কোনও মানুষ সেখানে আর বাস করে না।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
অশ্বারোহীদের ও ধনুর্দ্ধরগণের রবে সমস্ত নগর পলায়ন করে, তাহারা নিবিড় বনে প্রবেশ করে ও শৈলে উঠে; সকল নগর পরিত্যক্ত তাহাদের মধ্যে বাসকারী মনুষ্যমাত্র নাই।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
অশ্বারোহীদের ও ধনুর্ধরগণের রবে সমস্ত নগর পলায়ন করে, তাহারা নিবিড় বনে প্রবেশ করে ও শৈলে উঠে; সকল নগর পরিত্যক্ত তাহাদের মধ্যে বাসকারী মনুষ্যমাত্র নাই।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
ঘোড়সওয়ার আর ধনুকধারীদের আওয়াজেই সমস্ত শহরের লোকেরা পালিয়ে যাবে। কিছু লোক যাবে ঘন ঝোপের মধ্যে আর কিছু লোক উঠবে বড় বড় পাথরের উপরে। প্রত্যেকটি শহর খালি হয়ে পড়ে থাকবে; সেখানে কোন লোক বাস করবে না।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
ঘোড়সওয়ার আর ধনুকধারীদের আওয়াজেই সমস্ত শহরের লোকেরা পালিয়ে যাবে। কিছু লোক যাবে ঘন ঝোপের মধ্যে আর কিছু লোক উঠবে বড় বড় পাথরের উপরে। প্রত্যেকটি শহর খালি হয়ে পড়ে থাকবে; সেখানে কোন লোক বাস করবে না।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
অশ্বারোহী ও ধনুর্ধরদের কোলাহল শুনে সবাই পালাবে। কেউ বা পালাবে পাহাড়ে, কেউ বা লুকাবে জঙ্গলে। শূন্য হয়ে যাবে প্রতিটি নগর, সেখানে আর কেউ বাস করবে না।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
যিহূদার লোকরা শুনতে পাবে অশ্বারোহী ও তীরন্দাজ সৈন্যবাহিনীর হুঙ্কার এবং ভয়ে তারা দৌড়ে পালাবে| কেউ লুকোবে গুহার ভেতরে, কেউ ঝোপঝাড়ে, কেউ বা পাথরের আড়ালে| যিহূদার সমস্ত শহরগুলি জনমানবহীন হয়ে যাবে| সেখানে কেউ বাঁচবে না|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
ঘোড়াচালক আর ধনুকধারীদের আওয়াজেই সমস্ত শহরের লোকেরা পালিয়ে যাবে। তারা জঙ্গলের মধ্যে দৌড়ে যাবে। প্রত্যেক শহর শিলার উপর উঠবে। শহরগুলি পরিত্যক্ত হয়ে যাবে, কারণ সেখানে বসবাস করার কেউ থাকবে না।