Jeremiah 4:3 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
কারণ মাবুদ এহুদার ও জেরুশালেমের লোকদেরকে এই কথা বলেন, তোমরা তোমাদের পতিত ভূমি চাষ কর, কাঁটাবনের মধ্যে বীজ বপন করো না।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
যিহূদা ও জেরুশালেমের লোকদের কাছে সদাপ্রভু এই কথা বলেন: “তোমরা পতিত ভূমি কর্ষণ করো এবং কাঁটাঝোপে বীজবপন কোরো না।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
কারণ সদাপ্রভু যিহূদার ও যিরূশালেমের লোকদিগকে এই কথা কহেন, তোমরা আপনাদের পতিত ভূমি চাষ কর, কন্টকবন মধ্যে বীজ বপন করিও না।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
কারণ সদাপ্রভু যিহূদার ও যিরূশালেমের লোকদিগকে এই কথা কহেন, তোমরা আপনাদের পতিত ভূমি চাষ কর, কণ্টকবনের মধ্যে বীজ বপন করিও না।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
সদাপ্রভু যিহূদা ও যিরূশালেমের লোকদের বলছেন, “তোমরা পতিত জমি চাষ কর এবং কাঁটাবনের মধ্যে বীজ বুনো না।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
মাবুদ এহুদা ও জেরুজালেমের লোকদের বলছেন, “তোমরা পতিত জমি চাষ কর এবং কাঁটাবনের মধ্যে বীজ বুনো না।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
যিহুদীয়া ও জেরুশালেমের অধিবাসীদের প্রভু পরমেশ্বর বলেন, তোমরা তোমাদের পতিত জমি কর্ষণ কর, কাঁটাঝোপের মধ্যে বীজ বপন করোনা।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
যিহূদা এবং জেরুশালেমের মানুষকে এই কথাগুলি প্রভু বলেছিলেন: “তোমাদের জমিগুলি চষা হয়নি| জমিতে লাঙল দাও, নিজেদের পতিত জমি চাষ করো| বীজ বোনো সেই জমিতে| কাঁটাবনে বীজ বপন করো না|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
কারণ সদাপ্রভু যিহূদা ও যিরূশালেমের প্রত্যেক ব্যক্তিকে বলেন, তোমরা নিজেদের জমি চাষ কর এবং কাঁটাবনের মধ্যে বীজ বুনো না।