Jeremiah 4:5 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তোমরা এহুদা দেশে তবলিগ কর, জেরুশালেমে ঘোষণা কর; বল, তোমরা দেশে তূরীধ্বনি কর, চিৎকার করে বল, তোমরা জমায়েত হও, এসো, আমরা দৃঢ় নগরগুলোতে প্রবেশ করি।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
“যিহূদায় প্রচার করো এবং জেরুশালেমে ঘোষণা করে বলো: ‘তোমরা সমগ্র দেশে তূরীধ্বনি করো!’ চিৎকার করে বলো: ‘তোমরা একত্রিত হও! চলো, আমরা সুরক্ষিত নগরগুলিতে পলায়ন করি!’
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তোমরা যিহূদা দেশে প্রচার কর, যিরূশালেমে ঘোষণা কর; বল, তোমরা দেশে তূরীধ্বনি কর, চীৎকার করিয়া বল, তোমরা একত্র হও, আইস, আমরা দৃঢ় নগর সকলে প্রবেশ করি।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তোমরা যিহূদা দেশে প্রচার কর, যিরূশালেমে ঘোষণা কর; বল, তোমরা দেশে তূরীধ্বনি কর, চিৎকার করিয়া বল, তোমরা একত্র হও, আইস, আমরা দৃঢ় নগর সকলে প্রবেশ করি।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
“তোমরা যিহূদা দেশে ও যিরূশালেমে ঘোষণা করে বল, ‘সারা দেশে তূরী বাজাও।’ জোরে চিৎকার করে বল, ‘তোমরা একসংগে জড়ো হও। চল, আমরা দেয়াল-ঘেরা শহরগুলোতে যাই।’
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
“তোমরা এহুদা দেশে ও জেরুজালেমে ঘোষণা করে বল, ‘সারা দেশে শিংগা বাজাও।’ জোরে চিৎকার করে বল, ‘তোমরা একসংগে জমায়েত হও। চল, আমরা দেয়াল-ঘেরা শহরগুলোতে যাই।’
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তূরীধ্বনি কর সারা দেশে, উচ্চকণ্ঠে সুস্পষ্ট ভাষায় কর ঘোষণা। যিহুদীয়া ও জেরুশালেমের মানুষকে বল, দুর্গনগরীগুলিতে পালিয়ে যেতে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
“যিহূদার লোকদের এই খবর বল: জেরুশালেম শহরের প্রত্যেকটি ব্যক্তিকে বল, ‘দেশের সর্বত্র শিঙা বাজাও|’ জোরে চিৎকার কর: ‘এস, আমরা একত্র হই এবং প্রতিরক্ষার জন্য দূর্গবিশিষ্ট শহরগুলিতে যাই|’
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তোমরা যিহূদা দেশে প্রচার কর ও যিরূশালেমে ঘোষণা কর; বল, দেশে তূরী বাজাও। চিৎকার করে বল, তোমরা একসঙ্গে জড়ো হও। চল আমরা সুরক্ষিত শহরগুলিতে যাই।