Jeremiah 4:6 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
সিয়োনের দিকে নিশান তোল, রক্ষা পাবার জন্য পালিয়ে যাও, বিলম্ব করো না; কেননা আমি উত্তর দিক থেকে অমঙ্গল ও মহাধ্বংস আনবো।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
সিয়োনের দিকে যাওয়ার জন্য পতাকা তুলে ধরো! রক্ষা পাওয়ার জন্য এক্ষুনি পালাও, দেরি কোরো না! কেননা আমি উত্তর দিক থেকে ধ্বংস নিয়ে আসছি, তা এক ভয়ংকর বিনাশ।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
সিয়োনের দিকে পতাকা তুল, রক্ষার্থে পলায়ন কর, বিলম্ব করিও না; কেননা আমি উত্তর দিক্ হইতে অমঙ্গল ও মহাধ্বংস আনিব।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
সিয়োনের দিকে পতাকা তুল, রক্ষার্থে পলায়ন কর, বিলম্ব করিও না; কেননা আমি উত্তরদিক্ হইতে অমঙ্গল ও মহাধ্বংস আনিব।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
সিয়োনে যাবার পথ দেখাবার জন্য চিহ্ন স্থাপন কর। দেরি না করে নিরাপদ হবার জন্য পালাও, কারণ আমি উত্তর দিক থেকে বিপদ এবং ভয়ংকর ধ্বংস আনতে যাচ্ছি।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
সিয়োনে যাবার পথ দেখাবার জন্য চিহ্ন স্থাপন কর। দেরি না করে নিরাপদ হবার জন্য পালাও, কারণ আমি উত্তর দিক থেকে বিপদ এবং ভয়ংকর ধ্বংস আনতে যাচ্ছি।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
দেখাও তাদের সিয়োনের পথ, দৌড়াও নিরাপদ স্থানের দিকে! দেরি করো না। প্রভু পরমেশ্বর আনছেন দুর্যোগ ও দুর্বিপাক, উত্তর দিক থেকে আসছে মহা বিপর্যয়।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
সিয়োনের দিকে নিশান পতাকা ওড়াও| বাঁচতে চাও তো তাড়াতাড়ি করো, অপেক্ষা কোরো না| যা বলছি তাই কর কারণ আমি উত্তর দিক থেকে বিপর্যয় বয়ে আনছি| আমি এক ভয়ঙ্কর ধ্বংস ঘটাবো|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
সিয়োনের দিকে চিহ্ন পতাকা তোলো এবং নিরাপদে পালিয়ে যাও। এখানে থেকো না, কারণ আমি উত্তর দিক থেকে বিপদ এবং ধ্বংস আনতে যাচ্ছি।