Jeremiah 4:8 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
এজন্য তোমরা চট পর, মাতম ও হাহাকার কর, কেননা মাবুদের জ্বলন্ত ক্রোধ আমাদের থেকে ফিরে যায় নি।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তাই শোকপ্রকাশের চটবস্ত্র পরে নাও এবং বিলাপ ও হাহাকার করো, কেননা সদাপ্রভুর ভয়ংকর ক্রোধ আমাদের দিক থেকে ফেরেনি।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
এই জন্য তোমরা চট পরিধান কর, বিলাপ ও হাহাকার কর, কেননা সদাপ্রভুর জলন্ত ক্রোধ আমাদের হইতে ফিরে নাই।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
এই জন্য তোমরা চট পরিধান কর, বিলাপ ও হাহাকার কর, কেননা সদাপ্রভুর জ্বলন্ত ক্রোধ আমাদের হইতে ফিরে নাই।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
কাজেই চট পরে বিলাপ ও হাহাকার কর, কারণ সদাপ্রভুর জ্বলন্ত ক্রোধ আমাদের দিক থেকে ফিরে যায় নি।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
কাজেই চট পরে বিলাপ ও হাহাকার কর, কারণ মাবুদের জ্বলন্ত রাগ আমাদের দিক থেকে ফিরে যায় নি।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
সেইজন্য চট পরিধান কর, কাঁদ, বিলাপ কর, কারণ যিহুদীয়া নিস্তার পেল না প্রভু পরমেশ্বরের ভয়াবহ ক্রোধের হাত থেকে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
সুতরাং শোকের পোশাক পরে তোমরা চিৎকার করে কাঁদো! কারণ প্রভু আমাদের ওপর ক্ষুব্ধ হয়েছেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তাই তোমরা চট পরে বিলাপ ও হাহাকার কর, কারণ সদাপ্রভুর জ্বলে ওঠা রাগ আমাদের থেকে ফেরে নি।