Jeremiah 4:9 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
মাবুদ বলেন, সেদিন বাদশাহ্‌র অন্তর ও কর্মকর্তাদের অন্তর ক্ষয় পাবে, ইমামেরা চমকে উঠবে ও নবীরা স্তম্ভিত হবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
সদাপ্রভু বলেন, “সেদিন, রাজার ও তাঁর কর্মচারীদের হৃদয় ভয়ে কাঁপবে, যাজকেরা আতঙ্কিত হবে এবং ভাববাদীরা স্তম্ভিত হবে।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
সদাপ্রভু কহেন, সেই দিন রাজার হৃদয় ও অধ্যক্ষগণের হৃদয় ক্ষয় পাইবে, যাজকগণ চমকিয়া উঠিবে, ও ভাববাদিগণ স্তম্ভিত হইবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
সদাপ্রভু কহেন, সেই দিন রাজার হৃদয় ও অধ্যক্ষগণের হৃদয় ক্ষয় পাইবে, যাজকগণ চমকিয়া উঠিবে, ও ভাববাদিগণ স্তম্ভিত হইবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
সদাপ্রভু বলছেন, “সেই দিন রাজা ও উঁচু পদের কর্মচারীরা সাহস হারাবে, আর পুরোহিতেরা ও নবীরা হতভম্ব হবে।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
মাবুদ বলছেন, “সেই দিন বাদশাহ্‌ ও উঁচু পদের কর্মচারীরা সাহস হারাবে, আর ইমামেরা ও নবীরা হতভম্ব হবে।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
প্রভু পরমেশ্বর বলেছেন, সেইদিন রাজা ও রাজকর্মচারীরা সাহস হারাবে, আতঙ্কিত হবে পুরোহিতেরা, নবীরা অভিভূত হবে পরম বিস্ময়ে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
প্রভু বললেন, “যখন এগুলি ঘটবে, তখন রাজা এবং তাঁর পারিষদরা তাদের সাহস হারিয়ে ফেলবে, যাজকরা দারুণ ভয় পেয়ে যাবেন এবং ভাববাদীরা যতপরোনাস্তি বিহবল হবেন|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
সদাপ্রভু বলেন, “সেই দিন রাজা ও উঁচু পদের কর্মচারীদের হৃদয় মারা যাবে, যাজকেরা চমকে উঠবে ও ভাববাদীরা হতভম্ব হবে।”